×

বিনোদন

মারজুক চিকু ভাগ্যবান হয়ে আসছেন ‘চিরকুমার’ ধারাবাহিকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২২, ১২:৫২ পিএম

মারজুক চিকু ভাগ্যবান হয়ে আসছেন ‘চিরকুমার’ ধারাবাহিকে

ফাইল ছবি

মারজুক চিকু ভাগ্যবান হয়ে আসছেন ‘চিরকুমার’ ধারাবাহিকে
মারজুক চিকু ভাগ্যবান হয়ে আসছেন ‘চিরকুমার’ ধারাবাহিকে

২০০৮ সালে ভালোবাসা দিবস উপলক্ষে এনটিভিতে প্রচার হয়েছিল টেলিছবি ‘চিরকুমার সংঘ’। দীর্ঘ বছর পর এবার এই টেলিছবির গল্প নিয়ে তৈরি হচ্ছে ধারাবাহিক নাটক ‘চিরকুমার’।

এনটিভির জন্যই নাটকটি নির্মাণ করছেন তুহিন হোসেন। এটি এই নির্মাতার প্রথম ধারাবাহিক। নাটকটি লিখছেন গোলাম রাব্বানী।

নাটকটিতে নতুন এক চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল। তিনি চিরকুমার সংঘের প্রধান। যার নাম চিকু ভাগ্যবান। প্রতিটি মানুষই মনে মনে চিরকুমার, কেউ স্বীকার করে কেউ করে না। এই দর্শন সবার মধ্যে ছড়িয়ে দিতে কাজ করে তার সংঘ। চিরকুমারদের জীবনের মজার মজার সব ঘটনা, ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে এগিয়ে যাবে ধারাবাহিকটির গল্প।

নাটকটির নাট্যকার গোলাম রাব্বানী বলেন, ‘ভিউ কালচারের এই যুগে ধারাবাহিকের গল্প লেখা একটু চ্যালেঞ্জিং বটে। আমার নির্মাতা তুহিন হোসেন আর আমি শুরু থেকেই দর্শকের পয়েন্ট অব ভিউ থেকে গল্পটা দেখার চেষ্টা করেছি। এটুকু বলতে পারি কিছু একটা করার চেষ্টা আমরা করছি।’

পরিচালক তুহিন হোসেন বলেন, ‘প্রথম সিরিয়াল বলে কথা। তাই শুরু থেকে আমি গল্প নির্বাচনে অনেক সময় নিয়েছি। এমন একটা গল্প চাচ্ছিলাম যেটা বর্তমান সময়ের দর্শক এবং আমার যারা রেগুলার দর্শক একটু ক্ল্যাসিক পছন্দ করেন দুটোর সম্বনয়ে কিছু একটা করা। গোলাম রাব্বানীর সঙ্গে বারবার বসে আমরা একটা জায়গায় আসতে পেরেছি। সেখান থেকেই চিরকুমার। আমার মনে হয় কাজটি পছন্দ করবে মানুষ। কারণ শিল্পী কলাকুশলীসহ টিমের সবাই কাজটি পছন্দ করছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।’

নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করছেন, সালাহউদ্দিন লাভলু, আরশ খান, ফারিয়া শাহরিন, বাপ্পি আশরাফ, শরাফ আহমেদ জীবন, নাইমা আলম মাহা, অনিক, শহিদুল্লাহ সবুজ, শাহবাজ সানি, আফরোজা বেগম, পংকজ মজুমদার, পাভেল প্রমুখ।

ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে বর্তমানে। ২ নভেম্বর থেকে প্রতি সপ্তাহে চারদিন করে নাটকটি এনটিভিতে প্রচার হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App