×

বিনোদন

তুনিশার আত্মহত্যা: ‘পরকীয়া করতেন শেজান’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ০৯:২৪ পিএম

তুনিশার আত্মহত্যা: ‘পরকীয়া করতেন শেজান’

তুনিশা শর্মা ও শেজান খান

তুনিশার আত্মহত্যা: ‘পরকীয়া করতেন শেজান’

গত শনিবার মুম্বাইয়ের একটি শুটিং সেটের মেকআপ রুম থেকে হিন্দি টিভি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মেয়ের মৃত্যুর পরই অভিনেতা শেজান খানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন এই অভিনেত্রীর মা বনিতা শর্মা। কারণ সম্প্রতি তুনিশার সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি টানেন শেজান। আর এই কারণে তুনিশা আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন বনিতা শর্মা।

তুনিশা শর্মার আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এবার তুনিশার ঘনিষ্ঠ বান্ধবী রায়া লাবিব শেজান খানের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন। ইন্ডিয়া টুডেকে এক সাক্ষাৎকারে রায়া লাবিব বলেন- ‘মেয়েরা মনোবিজ্ঞানীর কাছে গেলেও হতাশার কথা প্রকাশ করে না। ভালোবাসা ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন চাহিদা পূরণের জন্য অনেক নারীকে ব্যবহার করেছে শেজান খান। একই সঙ্গে ৬-১০ জন নারীর সঙ্গে সম্পর্ক চালিয়ে যেত। আর প্রত্যেক নারীর সঙ্গে শেজান প্রতারণা করেছে।’

রায়া লাবিব আরও বলেন, ‘শেজান সুদর্শন হওয়ায় সহজেই মেয়েরা তার প্রেমে পড়ে যেত। আর এই দুর্বলতার সুযোগ নিয়ে প্রেমের নামে মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতো শেজান। আর মোহ কেটে গেলেই সম্পর্ক থেকে বেরিয়ে যেত। তুনিশার সঙ্গেও এমনটাই করেছে সে। আর এসব তথ্য জানার পর একাধিক সম্পর্কের বিষয়ে শেজানকে প্রশ্ন করে তুনিশা। আর তখন শেজান বলে, তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। তারপরই আত্মহত্যার পথ বেছে নেয় তুনিশা।’

রায়া লাবিবের ধারণা অন্তঃসত্ত্বা ছিলেন তুনিশা। সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ তুলে ধরে রায়া লাবিব বলেন, ‘খুব সম্ভবত তুনিশা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল এবং ওষুধ খেয়ে অ্যাবরশন করিয়েছে। যার কারণে ময়নাতদন্তের রিপোর্টে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি পাওয়া যায়নি। তবে এ বিষয়ে আমি নিশ্চিত নই। তবে তুনিশা কোনো বিষয়ে খুবই চিন্তিত ছিল। তুনিশা পাগলের মতো ভালোবাসতো শেজানকে। আর ওকেই বিয়ে করতে চেয়েছিল।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App