×

বিনোদন

দুরন্ত টিভিতে আরো ৪ বছর প্রতিদিন সিসিমপুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ০৭:৪৮ পিএম

দুরন্ত টিভিতে আরো ৪ বছর প্রতিদিন সিসিমপুর

ছবি: ভোরের কাগজ

দুরন্ত টিভিতে আরো ৪ বছর প্রতিদিন সিসিমপুর
দুরন্ত টিভিতে আরো ৪ বছর প্রতিদিন সিসিমপুর
দুরন্ত টিভিতে আরো ৪ বছর প্রতিদিন সিসিমপুর

জনপ্রিয় শিশুতোষ সিরিজ সিসিমপুর আগামী আরও চার বছর দেশের একমাত্র শিশুতোষ চ্যানেল দুরন্ত টিভিতে সম্প্রচারিত হবে। ইউএসএআইডি- বাংলাদেশের আর্থিক সহযোহিতায় নির্মিত সিসিমপুর ২০১৯ সাল থেকে সপ্তাহের প্রতিদিন দুরন্ত টেলিভিশনে প্রচারিত হয়ে আসছে।

এ উপলক্ষে ১৬ জানুয়ারি সিসিমপুর কার্যালয়ে সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ ও দুরন্ত টেলিভিশনের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম এবং দুরন্ত টেলিভিশনের পরিচালক অভিজিৎ চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় সিসেমি ওয়ার্কশপের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ ইয়াংউড, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্যারি রোজেনফেল্ড, প্রধান গবেষণা কর্মকর্তা এলিসন ব্রায়ান্ট ও ইউএসএআইডি-বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা সুদেব কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে শিশুদের প্রিয় বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠান সিসিমপুর আগামী চার বছর দুরন্ত টিভিতে প্রতিদিন সম্প্রচারিত হবে।

ইউএসএআইডি-বাংলাদেশের আর্থিক সহায়তায় গত ১৮ বছর ধরে সিসিমপুর অনুষ্ঠানটি নির্মিত হয়ে আসছে। যা বর্তমানে বাংলাদেশের শিশু ও অভিভাবকদের কাছে সবচাইতে গ্রহণযোগ্য নাম। ইউএসএআইডি’র আর্থিক সহায়তায় চলমান ‘প্রোমোটিং এডুকেশন ফর আর্লি লার্নাস’ প্রজেক্টের আওতায় সিসিমপুরের নতুন সিজনের পর্বগুলো নির্মিত হয়েছে। টেলিভিশন কার্যক্রমের পাশাপাশি সিসিমপুরের ডিজিটাল এবং বিদ্যালয়ভিত্তিক কার্যক্রমও অব্যাহত আছে। বর্তমানে সিসিমপুর দেশের ২৫০টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উন্নয়নে কাজ করছে।

প্রসঙ্গত, ২০২২ সালে শিশুতোষ অনুষ্ঠানের জন্য বিশ্বজুড়ে সমাদৃত কিডস্ক্রিন অ্যাওয়ার্ড অর্জন করেছে সিসিমপুর। ২০০৫ সালের ১৫ এপ্রিল থেকে নিরবচ্ছিন্নভাবে বিটিভিতে সম্প্রচারিত হয়ে আসছে শিশুদের কাছে তুমুল জনপ্রিয় এই সিরিজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা বৃষ্টিতে ঝালকাঠিতে সবজির বাজারে অস্থিরতা, বিপাকে ক্রেতারা

ঘূর্ণিঝড়ের প্রভাব টানা বৃষ্টিতে ঝালকাঠিতে সবজির বাজারে অস্থিরতা, বিপাকে ক্রেতারা

রাঙ্গাবালীতে প্রভাবশালীদের দখলে সংরক্ষিত বন, অসহায় বন বিভাগ

রাঙ্গাবালীতে প্রভাবশালীদের দখলে সংরক্ষিত বন, অসহায় বন বিভাগ

বকেয়া পেনশন পরিশোধে নতুন নির্দেশনা

বকেয়া পেনশন পরিশোধে নতুন নির্দেশনা

স্বামীর বাড়িতে বসবাসে বাধা, দুই শিশুকে অনাহারে রাখার অভিযোগ

স্বামীর বাড়িতে বসবাসে বাধা, দুই শিশুকে অনাহারে রাখার অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App