×

বিনোদন

তামান্নার চুম্বনের ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ০১:১১ পিএম

তামান্নার চুম্বনের ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল

ছবি: সংগৃহীত

তামান্নার চুম্বনের ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। নানা সময় তাকে বিভিন্ন তারকার সঙ্গে জড়াতে দেখা যায়। চলতি বছরকে স্বাগত জানাতে ভারতের গোয়া-তে গিয়েছিলেন তিনি। আর সেখানে ভারতীয় অভিনেতা বিজয় ভার্মাকে চুম্বন করতে দেখা যায় অভিনেত্রীকে। আর সেই মুহূর্তের একটি ভিডিও ক্লিপ দাবানলের মতো ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

এখন পর্যন্ত গোয়া-তে তাদের চুমুর ভিডিও নিয়ে মুখ খুলেননি বিজয় কিংবা তামান্না। প্রেমের সম্পর্ক নিয়েও মুখে কুলুপ এঁটেছেন তারা। এরই মাঝে ফের একসঙ্গে দেখা দিলেন এই জুটি। একটি ভিডিওতে দেখা যায়, অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে তামান্না। কিছুক্ষণ পর মঞ্চে পা রাখেন বিজয়। তারপর পরস্পরকে জড়িয়ে ধরে ক্যামেরায় পোজ দেন; হাতে হাত রেখে দাঁড়িয়ে থাকতেও দেখা যায় এ জুটিকে।

পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, এর আগেও বিজয়-তামান্নাকে একসঙ্গে দেখা গেছে। কিন্তু ভক্তরা কখনো প্রত্যাশা করেননি প্রেম করছেন তারা। সম্প্রতি দিলজিৎ দোসাঞ্জের কনসার্টও একসঙ্গে উপভোগও করেন। এ সময়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। গত ২১ ডিসেম্বর তামান্নার জন্মদিন ছিল। এদিন তামান্নার বাড়িতে উপস্থিত ছিলেন বিজয়। তবে গোয়াতে একসঙ্গে নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে সবার নজর কাড়েন এই যুগল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App