×

বিনোদন

বিচ্ছেদ করেও ১০৬ কোটি টাকা পাচ্ছেন পামেলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩, ০৬:২৩ পিএম

বিচ্ছেদ করেও ১০৬ কোটি টাকা পাচ্ছেন পামেলা

ছবি: সংগৃহীত

বিচ্ছেদ করেও ১০৬ কোটি টাকা পাচ্ছেন পামেলা

ছবি: সংগৃহীত

হলিউডের সাড়া জাগানো সিনেমা ‘ব্যাটম্যান’ ও ‘সুপারম্যান রিটার্নস’ এর প্রযোজক জন পিটার্স ১৯৮০ সাল থেকেই ভালোবেসে আসছেন পামেলা অ্যান্ডারসন। ৩০ বছরের বেশি সময় ধরে ভালবাসার পর অবশেষে বিয়েও করেছেন কিন্তু ১২ দিন সংসারের পর তাদের বিচ্ছেদ হয়।

যুক্তরাষ্ট্রের পিপুল ম্যাগাজিনের প্রতিবেদন থেকে জানা যায়, দীর্ঘদিন বন্ধুত্ব বজায় রেখে চলেছেন পিটার্স-পামেলা। শেষে পামেলার থেকেই বিয়ের প্রস্তাব পান পিটার্স। ২০২০ সালে বিয়ে হয়েছিল তাদের। কিন্তু সংসার ভেঙে যায় মাত্র ১২ দিনের মাথায়। তবে ঠিক কী কারণে তাদের বিচ্ছেদ হয়েছিল, জানা যায়নি। তবে উইলে সাবেক স্ত্রী পামেলা অ্যান্ডারসনের জন্য ১০ মিলিয়ন মার্কিন ডলার রেখে যান জন পিটার্স, যা প্রায় ১০৬ কোটি টাকার বেশি।

ভ্যারাইটিকে দেয়া এক সাক্ষাৎকারে পামেলা পিটার্সকে নিয়ে বলেছেন ‘সে দুর্দান্ত। আমার জীবনে তার ব্যাপক প্রভাব রয়েছে। আমৃত্যু তাকে ভালোবাসব।’

অন্যদিকে, পিটার্স জানিয়েছেন, উইলে তিনি এক কোটি ডলার রেখে যাবেন পামেলার জন্যে। তিনি বলেন, ‘এটা তর জন্য, সেটা তার প্রয়োজন হোক বা না হোক।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত

কর্মস্থলে অনুপস্থিতি উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App