×

বিনোদন

শুটিংয়ে মারাত্মক আহত সামান্থা প্রভু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২৩, ১০:৩৩ এএম

শুটিংয়ে মারাত্মক আহত সামান্থা প্রভু

ছবি হিন্দুস্তান টাইমস

শুটিংয়ে মারাত্মক আহত সামান্থা প্রভু

একের পর এক বিপদ যেন শেষ হচ্ছে না। দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ফের শুটিং সেটে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী নিজেই জানিয়েছেন এ খবর।

জানা যায়, ওয়েব সিরিজ ‘সিটাডেল’ এর একটি অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় দুর্ঘটনার কবলে পড়েন সামান্থা। এতে দুই হাতের আঙুল ও কবজিতে আঘাত পান তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

অভিনেত্রী হাতে গ্লাভস পরে ঘুঁষি মারার দৃশ্যে অভিনয় করেছেন। সরাসরি সেই দৃশ্যে অংশ নিয়েই এই দুর্ঘটনা ঘটেছে।

কিছুদিন আগেই অসুস্থতা থেকে সুস্থ হয়েছেন নায়িকা। নিজেকে অভিনয়ের জন্য শরীরচর্চাও করছেন নিয়মিত। কিন্তু এর মধ্যেই ফের বিপত্তি।

সিটাডেল সিরিজে দক্ষিণী অভিনেত্রীর সঙ্গে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। সিরিজটির হিন্দি সংস্করণ নির্মাণ করছেন রাজ অ্যান্ড ডিকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App