×

বিনোদন

হৃতিকের বিয়ের গুঞ্জনে যা বললেন রাকেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ১২:৩৮ পিএম

হৃতিকের বিয়ের গুঞ্জনে যা বললেন রাকেশ
হৃতিকের বিয়ের গুঞ্জনে যা বললেন রাকেশ

ছবি: সংগৃহীত

প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের লম্বা সময় পর এবার শোনা যাচ্ছে হৃতিক রোশনের বিয়ের গুঞ্জন। দীর্ঘদিনের প্রেমিকা সাবা আজাদের সঙ্গেই নাকি নতুন অধ্যায় শুরু করার কথা ভাবছেন তিনি। দিনক্ষণও নাকি প্রায় ঠিক হয়ে গেছে। এ নিয়ে চলছে বলিপাড়ায় আরোচনা সমালোচনা। অবশেষে এ প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতার বাবা রাকেশ রোশন।

তিনি বলেন, ‘হৃতিক-সাবার বিয়ে, এমন কিছু আমি অন্তত জানি না।’ হৃতিক ঘনিষ্ঠের দাবি, ‘সংবাদ মাধ্যম ওদের সম্পর্ক সুস্থ ও স্বাভাবিকভাবে গড়ে তুলতে দেবে না! যা কিনা বন্ধুত্ব শুরুর আগেই বিয়ের খবর। এ ছাড়াও হৃতিকের ওপর অনেক দায়িত্ব রয়েছে। যার মধ্যে প্রধান দায়িত্ব তার দুই ছেলের ওপরই।’

প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গে ২০১৪ সালে বিবাহ বিচ্ছেদের পর বেশ কিছু নায়িকার সঙ্গেই নাম জড়িয়েছেন হৃতিক। যার মধ্যে অন্যতম ছিলেন বলিউড নায়িকা কঙ্গনা রানাউত। কিন্তু এ প্রসঙ্গে প্রকাশ্যে কখননোই মুখ খোলেননি এ অভিনেতা। এরপর অনেক বছর একা থাকার পর হৃতিকের জীবনে বসন্ত এলো সাবার সৌজন্যে। বেশ কিছুদিন ধরেই একসঙ্গে থাকতে শুরু করেছেন এ দম্পতি। প্রিয়তমাকে বিলাসবহুল ফ্ল্যাট উপহার করার পর থেকেই শুরু হয় হৃতিক-সাবার বিয়ের গুঞ্জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ

শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ

শাক-সবজির আড়ালে গাঁজা চাষ, তারপর যা হলো

শাক-সবজির আড়ালে গাঁজা চাষ, তারপর যা হলো

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন ইউনিটে পদায়ন

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন ইউনিটে পদায়ন

প্রতিবন্ধী শিশুর ভাতার বই পেতে ২২ হাজার টাকা ঘুষ দাবি

প্রতিবন্ধী শিশুর ভাতার বই পেতে ২২ হাজার টাকা ঘুষ দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App