×

বিনোদন

অস্কারমঞ্চে দীপিকা, আনন্দিত কঙ্গনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ০৯:১২ এএম

অস্কারমঞ্চে দীপিকা, আনন্দিত কঙ্গনা
অস্কারমঞ্চে দীপিকা, আনন্দিত কঙ্গনা

কঙ্গনা রনৌত, যিনি কিনা তারকাদের নিয়েই নানান ধরনের নেতিবাচক মন্তব্য করে থাকেন। এবার তার সবচেয়ে বড় শত্রু দীপিকাকে নিয়ে প্রশংসার ফুল ঝরিয়েছেন! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ১৩ মার্চ সকালে অস্কার মঞ্চে দীপিকাকে দেখে, আনন্দে আত্মহারা হলেন কঙ্গনা।

দীপিকার প্রশংসা করছেন কঙ্গনা! খবর আগেই এসেছিল যে এবার অস্কারের মঞ্চে পুরস্কার দিতে দেখা যাবে দীপিকাকে। সোমবার সকাল অর্থাৎ মার্কিন মুলুকে বিকেল পরনে অফ শোল্ডার গাউন, হালকা মেকআপ, সঙ্গে স্লিক নেকলেস অনবদ্য মোহময়ী রূপে হাজির হলেন দীপিকা। তাকে দেখে চোখ ফেরানো দায়। ‘নাটু নাটু’ গানকে সবার সামনে তুলে ধরলেন তিনি।

তার এই ভিডিও শেয়ার করেই কঙ্গনা লিখলেন, ‘কী সুন্দর লাগছে দীপিকাকে। নিজের দেশকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন দীপিকা। এত সুন্দর এবং গর্বের সঙ্গে তিনি কথা বলছেন, আমাদের দেখেও ভালো লাগছে। ভারতের নারীদের উনি অস্কারের মঞ্চে এক অনন্য জায়গায় নিয়ে গেলেন। দীপিকার হাসি নজর কেড়েছে সবার। ভারতীয়দের ক্ষেত্রে নেহাতই গর্বের বিষয়।’ কথা বলতে বলতে বারবার থেমেও যাচ্ছিলেন দীপিকা।

চারদিকে সবার উৎসাহ কম নয়। চিয়ার্স করতে ব্যস্ত হয়ে পড়েছিলেন অনেকে। এদিকে অস্কার এসে গিয়েছে ‘আরআরআর’-এর ঝুলিতে। তারপর থেকেই, যেন উৎসবে মাতল ভারত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App