×

বিনোদন

নেপালে পুরস্কার পেল ‘সাঁতাও’ ও ‘পাতালঘর’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ১২:৫৫ পিএম

নেপালে পুরস্কার পেল ‘সাঁতাও’ ও ‘পাতালঘর’

ছবি: সংগৃহীত

নেপালে পুরস্কার পেল ‘সাঁতাও’ ও ‘পাতালঘর’

নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা আন্তর্জাতিক ফিচার সিনেমা হিসেবে ‘গৌতম বুদ্ধ পুরস্কার’ পেয়েছে সাঁতাও এবং সেরা ফিচার সিনেমা হিসেবে ‘দন কিহোতে পুরস্কার’ পেয়েছে ‘পাতালঘ’।

সোমবার (২০ মার্চ) রাতে উৎসবের সমাপনী দিনে নেপালের কাঠমান্ডুতে পুরস্কার ঘোষণা করেছে উৎসব কর্তৃপক্ষ। ১৬ মার্চ থেকে শুরু হওয়া এ উৎসবে ৩৫টি দেশের ৯৫টি সিনেমা প্রদর্শিত হয়েছে।

৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) গত বছর পাতালঘর সিনেমার বিশ্ব প্রিমিয়ার হয়। মা ও মেয়ের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন নুর ইমরান।

অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, মামুনুর রশীদ, সালাহউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, ফজলুর রহমান বাবু, আফসানা মিমি প্রমুখ।

গণ-অর্থায়নে নির্মিত চলচ্চিত্র সাঁতাও গত ২৭ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পেয়েছে। খন্দকার সুমন পরিচালিত এ সিনেমায় মূল দুই চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। গত জানুয়ারি মাসে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরমা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয় সিনেমাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সার্টিফিকেট বাণিজ্য বন্ধ, চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

সার্টিফিকেট বাণিজ্য বন্ধ, চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা

হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা

কুষ্টিয়ায় টানা বৃষ্টিতে ক্ষতির মুখে আমন ধান ও পেঁয়াজের বীজতলা

কুষ্টিয়ায় টানা বৃষ্টিতে ক্ষতির মুখে আমন ধান ও পেঁয়াজের বীজতলা

ববি ছাত্রদলে শুদ্ধি অভিযান, একসঙ্গে বহিষ্কার ১৩ নেতা

ববি ছাত্রদলে শুদ্ধি অভিযান, একসঙ্গে বহিষ্কার ১৩ নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App