×

বিনোদন

এবার গোয়েন্দাগিরি করবেন বিদ্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৩, ০৩:৫১ পিএম

এবার গোয়েন্দাগিরি করবেন বিদ্যা

ছবি: সংগৃহীত

এবার গোয়েন্দাগিরি করবেন বিদ্যা

২০১৯ সালে সিনেমা হলে সর্বশেষ মুক্তি পেয়েছিল বিদ্যা বালানের ‘মিশন মঙ্গল’। এরপর ওয়েব প্ল্যাটফর্মে তিনি দেখা দেন পরপর তিন সিনেমায় ‘শকুন্তলা দেবী’, ‘শেরনি’ ও ‘জলসা’। তিনটি সিনেমাই প্রশংসিত হয়। তবে প্রেক্ষাগৃহে তাঁকে মিস করছিলেন দর্শক।

নতুন সিনেমা ‘নিয়ত’ দিয়ে এই বিরতি ভাঙবেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির পোস্টার শেয়ার করে বিদ্যা বালান জানিয়েছেন, আগামী ৭ জুলাই হলে মুক্তি পাবে ‘নিয়ত’। শার্লক হোমস, ফেলুদা, ব্যোমকেশদের কাতারে নাম লেখালেন অভিনেত্রী। এ সিনেমায় তাঁকে দেখা যাবে গোয়েন্দাগিরি করতে।

চার বছর পর সিনেমা হলে ফিরে মগজাস্ত্রের খেল দেখিয়ে দর্শকদের চমকে দেবেন বিদ্যা। ‘নিয়ত’র ট্যাগলাইনে লেখা আছে, ‘যাবতীয় উদ্দেশ্য প্রকাশ পাবে। আর গোপন সত্য সবাইকে নাড়িয়ে দেবে।’ বোঝাই যাচ্ছে, রহস্য আর রোমাঞ্চের খেলা চলবে গল্পজুড়ে।

টানটান উত্তেজনার এক হত্যারহস্যের গল্প নিয়ে তৈরি হয়েছে নিয়ত। এতে বিদ্যা একজন গোয়েন্দা, চরিত্রের নাম মীরা রাও। রাত বাড়লে শহরের কোটিপতিরা যেখানে মিলিত হন, তেমন এক নাইট ক্লাবে জন্মদিনের পার্টিতে একদিন হাজির হন বিদ্যা। ছোট ছোট সূত্রের জাল পেরিয়ে সেখান থেকে একটি হত্যার রহস্য ও অপরাধীদের শনাক্ত করবেন তিনি। নিয়ত সিনেমাটি বানিয়েছেন অনু মেনন।

এর আগে এ নির্মাতার ‘শকুন্তলা দেবী’ সিনেমায় অভিনয় করেছিলেন বিদ্যা বালান। তিনি ছাড়াও নিয়তে দেখা যাবে একদল নামী অভিনয়শিল্পীকে, আছেন রাম কাপুর, রাহুল বোস, নিরাজ কবি, শাহানা গোস্বামী, অমৃতা পুরি, দীপান্বিতা শর্মা, প্রাজক্তা কোলি প্রমুখ। শুটিংয়ের সময় সিনেমাটি নিয়ে বিদ্যা বলেছিলেন, ‘সাম্প্রতিক সময়ে আমার পড়া সবচেয়ে অনবদ্য স্ক্রিপ্ট এটি।’

চার বছর পর হলে ফিরে কতটা সাড়া জাগাতে পারেন বিদ্যা, সেটা দেখার অপেক্ষায় দর্শক। অপেক্ষায় আছেন অভিনেত্রী নিজেও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App