×

বিনোদন

‘মিশন ইম্পসিবল’ নিয়ে আসছেন টম ক্রুজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৩, ০৪:০৪ পিএম

‘মিশন ইম্পসিবল’ নিয়ে আসছেন টম ক্রুজ

ছবি: সংগৃহীত

‘মিশন ইম্পসিবল’ নিয়ে আসছেন টম ক্রুজ

এজেন্ট ইথান হান্ট হয়ে ফিরছেন হলিউড অভিনেতা টম ক্রুজ। ‘মিশন ইম্পসিবল’ সিনেমা মানেই দর্শকদের যেন ভিন্নরকম উন্মাদনা। গত বুধবার মুক্তি পেয়েছে টম ক্রুজের পরবর্তী সিনেমা ‘মিশন ইম্পসিবল: ডেড রেকনিং পার্ট ওয়ান’-এর নতুন ট্রেলার।

মুক্তি পাওয়ামাত্রই দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। এটি শুধু টম ক্রুজ নয়, ২০২৩ সালের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্রগুলোর মধ্যে একটি। বিশ্বব্যাপী প্রায় প্রত্যেক সিনেমাপ্রেমী এর মুক্তির অপেক্ষা করছেন। সিনেমাটি ২০১৯ সালে ঘোষণা করা হলেও সিকুয়েল তৈরিতে অনেক সময় লেগেছে। কারণ নির্মাতাদের কোভিড মহামারি থেকে শুরু করে বহু বাধার সম্মুখীন হতে হয়েছিল। সিনেমাটি তৈরিতে দেরি হওয়ার পর কিছুদিনের জন্য বন্ধও হয়ে যায়।

অন-সেট কোভিড প্রোটোকল অনুসরণ না করায় টম ক্রুজ ও তাঁর টিম সেই সময়ে সংবাদের শিরোনাম হয়েছিলেন। এরপর ২০২১ সালের সেপ্টেম্বরে চিত্র ধারণের কাজ শেষ হয় সিনেমাটির।

সিনেমাটি প্রযোজনা করেছেন টম ক্রুজ, ম্যাককুয়ারি, জেজে আব্রামস, ডেভিড এলিসন এবং জেক মেয়ার্স। ক্রিস্টোফার ম্যাককুয়ারি পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন মাইলস টেলার, জেনিফার কনেলি এবং আরো অনেকে। সিনেমাটি ২০২৩ সালের ১২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

‘বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ প্রত্যয়ন পাওয়া সেই জেসমিন এবার সচিব

‘বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ প্রত্যয়ন পাওয়া সেই জেসমিন এবার সচিব

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে বাধ্যতামূলক নিরাপত্তা তল্লাশির নির্দেশ

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে বাধ্যতামূলক নিরাপত্তা তল্লাশির নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App