×

বিনোদন

‘দ্য কেরালা স্টোরি’ সম্পর্কে যা বললেন নাসিরউদ্দিন শাহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ০১:২৮ পিএম

‘দ্য কেরালা স্টোরি’ সম্পর্কে যা বললেন নাসিরউদ্দিন শাহ

ছবি: সংগৃহীত

‘দ্য কেরালা স্টোরি’ সম্পর্কে যা বললেন নাসিরউদ্দিন শাহ

স্পষ্টবক্তা হিসেবে বলিউডের শক্তিমান অভিনেতা নাসিরউদ্দিন শাহর খ্যাতি রয়েছে। রাজনীতি সচেতন এই অভিনেতা মতপ্রকাশ করতে কখনো পিছপা হন না। এবার এক সাক্ষাৎকারে চলতি বছরের সব চেয়ে বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে মুখ খুললেন তিনি।

খ্যাতিমান এ অভিনেতাকে ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এখনো ছবিটি দেখেননি এবং ভবিষ্যতেও দেখার ইচ্ছা নেই। তার দাবি, ‘দ্য কেরালা স্টোরি’র মতো ছবির বক্স অফিস সাফল্য আসলে ভয়ঙ্কর একটা ইঙ্গিত।

তিনি বলেন, হিটলারের সময়ে নাৎসি জার্মানিতেও এ রকম ভাবে ছবি তৈরির নজির ছিল। এ ধরনের ছবির মাধ্যমে দেশের জনগণকে একটা ভুল বার্তা দেওয়ার চেষ্টা চলছে।

বিতর্কের মধ্যেই গত ৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় বাঙালি পরিচালক সুদীপ্ত সেন পরিচালিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’। একের পর এক বিতর্ক হলেও বক্স অফিসে ব্যবসার ক্ষতি হয়নি। বরং ২০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে এখনো রমরমিয়ে চলছে ‘দ্য কেরালা স্টোরি’।

বাণিজ্যিকভাবে সফল হলেও প্ররোচনামূলক ছবির তকমা পেয়েছে সুদীপ্ত সেনের এই ছবি। ছবির বিরুদ্ধে মুখ খুলেছেন দক্ষিণী তারকা কমল হাসন, বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপসহ বিনোদন জগতের অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

জানালেন বিমানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App