×

বিনোদন

‘বড়মেয়ে’ হয়ে আসছেন রুনা খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২৩, ০৭:১৮ পিএম

‘বড়মেয়ে’ হয়ে আসছেন রুনা খান
‘বড়মেয়ে’ হয়ে আসছেন রুনা খান

সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। সম্প্রতি নিজের ওজন কমিয়ে লুক পরিবর্তন করে চমকে দিয়েছেন তিনি। আসছে ঈদে তিনি হাজির হতে যাচ্ছেন নতুন চমক নিয়ে৷ কিংবদন্তি নির্মাতা ঋত্বিক ঘটকের 'মেঘে ঢাকা তারা' সিনেমার প্রেরণায় নির্মিত হয়েছে ‘বড়মেয়ে’ নাটক। এতে নাম ভূমিকায় দেখা যাবে রুনা খানকে।

পিকক এন্টারটেইনমেন্টের ব্যানারে লিমন আহমেদের রচনায় নাটকটি নির্মাণ করেছেন শাহজাদা ইসলাম শায়খ। শুক্রবার (১৬ জুন) উত্তরায় এ নাটকের শুটিং শুরু হয়।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রুনা খান বলেন, দারুণ একটি গল্পে কাজ করছি। সংসারের জন্য বড় সন্তান বিশেষ করে বড়মেয়েদের যে স্যাক্রিফাইস (আত্মত্যাগ), মমতা সেই চিত্র এই নাটকে ফুটে উঠবে। পাশাপাশি দেখা যাবে সব ত্যাগ করে সংসার আগলে রাখা বড়মেয়ের সঙ্গে পরিবারের সদস্যদের নির্মম ব্যবহার ও অনুশোচনার গল্প। আমার বিশ্বাস, নাটকটি সব শ্রেণির দর্শকের হৃদয়ে দাগ কাটবে এবারের ঈদে সেরা নাটক হবে। ভালো একটি স্ক্রিপ্ট (চিত্রনাট্য) পেয়েছি, পরিচালক শাহজাদা ইসলাম শায়খের টিমটাও গোছানো। অনেক ভালো সহশিল্পীদের পেয়েছি। বেশ এনজয় করে কাজ করছি আমরা।

নাটক প্রসঙ্গে পরিচালক শাহজাদা ইসলাম শায়খ বলেন, এটি পারিবারিক আমেজের একটি গল্প। বাবা, মা, ভাইবোন, সবাইকে নিয়ে দেখার মতো নাটক। আমি মনে করি, এই নাটক পারিবারিক সম্পর্কের প্রতি আমাদের সচেতন করবে।

নাট্যকার লিমন আহমেদ বলেন, বহু বছর আগে ঋত্বিক ঘটক 'মেঘে ঢাকা তারা' নির্মাণ করেছিলেন। সে সিনেমায় সংসারের প্রতি নীতু চরিত্রের যে মমতা, ত্যাগ তা আজও নানা সংসারে চলমান৷ আবার নীতুর মতো অনেকেই পারিবারিক অকৃতজ্ঞতার শিকার হচ্ছে অনেকে। এই অকৃতজ্ঞতার দেয়াল ভেঙে আমরা যেন পরিবারের দায়িত্বশীল মানুষটির প্রতি যত্নবান হই তারই বার্তা দেবে ‘বড়মেয়ে’।

প্রযোজক জুলকারনাইন ভুঁইয়া জানান, বড়মেয়ে নাটকটি আসছে ঈদ উপলক্ষে পিকক এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

এই নাটকে রুনা খানের বিপরীতে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়। আরো আছেন নাদের চৌধুরী, মুসাফির সিয়াম, জারা জয়া, মিথুন আহমেদ, সাজন, মোল্লা আনিসুর রহমান আনিস প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শিশু নুহা হত্যা: শনাক্ত হয়নি ঘাতক, বিচারের দাবিতে উত্তাল নোয়াখালী

শিশু নুহা হত্যা: শনাক্ত হয়নি ঘাতক, বিচারের দাবিতে উত্তাল নোয়াখালী

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App