×

বিনোদন

শুটিং বন্ধ, তারপরেও শুটিংয়ে জেবা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২৩, ১১:৪৫ পিএম

শুটিং বন্ধ, তারপরেও শুটিংয়ে জেবা!

অভিনেত্রী জেবা জান্নাত

শুটিং বন্ধ, তারপরেও শুটিংয়ে জেবা!

অভিনেত্রী জেবা জান্নাত

অভিনেত্রী জেবা জান্নাতের শুটিং বন্ধ করে দিয়েছেন টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টর গিল্ডসের নেতারা।

বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর ধানমণ্ডির জিগাতলা এলাকায় নাটকের শুটিং করছিলেন জেবা জান্নাত। এসময় শুটিংস্থলে উপস্থিত হয়ে শুটিং বন্ধ করে দেয় সংগঠনের ১০-১২ জনের একটি দল। এই দলে সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগরও ছিলেন। এ বিষয়ে সাগরকে একাধিকবার ফোন দেয়া হলেও তা ধরেননি তিনি।

বিষয়টি জেবা জান্নাতই ভোরের কাগজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিরেক্টর গিল্ডসের ১০ জন এসে আমাদের শুটিং বন্ধ করে দেন। তারা এখানে অবস্থান নেন।

এই অভিনেত্রী আরো বলেন, চার-পাঁচ ঘণ্টা ছিলেন। আমাদের ডিরেক্টর আজিজুল হককেও নিষেধ করে দেন যেন শুটিং না করেন। তারা এখানে বসে বিড়ি-সিগারেট খেয়ে তারপর চলে যান। আমাদের অনেক সময় নষ্ট হয়েছে। আমরা আবার শুটিং করেছি।

বিষয়টি অভিনয় শিল্পী সংঘকে জানিয়েছিলেন জেবা। তারা শুটিং চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন জানিয়ে তিনি বলেন, আমি সংগঠনকে (অভিনয় শিল্পী সংঘ) জানিয়েছি। তারা আমাকে শুটিং চালিয়ে যেতে বলেছে। আমার শুটিং চলবে।

অসহযোগিতা ও অসদাচরণের কারণে উঠতি অভিনয়শিল্পী জেবা জান্নাতকে নিষিদ্ধ করেছে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। গিল্ডের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে জেবা জান্নাতকে সংগঠনটি গত ২০ জুন থেকে নিষিদ্ধ করেছে। তারপরেও শুটিং অব্যাহত রেখেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি: আইনমন্ত্রী

জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি: আইনমন্ত্রী

পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় মার্কিন বিনিয়োগ চায় সরকার

পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় মার্কিন বিনিয়োগ চায় সরকার

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখক ফোরামের নেতৃত্বে সামিন-আজম

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখক ফোরামের নেতৃত্বে সামিন-আজম

হাইকোর্টের রায়ে যে অসঙ্গতি দেখছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির

নুসরাত হত্যা মামলা হাইকোর্টের রায়ে যে অসঙ্গতি দেখছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App