×

বিনোদন

স্বর্ণপাম জিতল 'শপলিফটারস'

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০১৮, ১২:১২ পিএম

স্বর্ণপাম জিতল 'শপলিফটারস'
কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার উঠল জাপানের পরিচালক হিরোকাজু কোরে-এদার হাতে। তাঁর ‘শপলিফটারস’ চলচ্চিত্র জিতে নিয়েছে ২০১৮ সালের পাম দ’র তথা স্বর্ণপাম। গতকাল শনিবার হিরোকাজুর হাতে পুরস্কার তুলে দেয়া হয়। চলচ্চিত্রের প্রবাদপুরুষ জ্যঁ লুক গদারকে ভূষিত করা হয়েছে বিশেষ পাম দ’র পুরস্কারে। ফ্রান্সের কান শহরে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম বড় উৎসবের ৭১তম আসর ছিল এটি। গত ৮ মে উৎসব শুরু হয় এবং গতকাল শেষ হয়। গতকাল স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায়) এ ঘোষণা দেয়া হয়। টোকিওর কিছু বাজে লোকের সমন্বয়ে গড়া একটি গ্রুপের গল্প ‘শপলিফটারস’ চলচ্চিত্র। ওই গ্রুপ নিজেদের এক ধরনের বিকল্প পরিবার হিসেবে ভাবে যাকে তারা আধুনিক সময়ের ‘অলিভার টুইস্ট’ হিসেবে অভিহিত করে। জাপানের মূল ধারার চলচ্চিত্রজগতে হিরোকাজুর তেমন পরিচিত নেই। তবে বিকল্পধারার চলচ্চিত্রে তিনি এরই মধ্যে বেশ শক্তিশালী অবস্থান গড়ে নিয়েছেন। এর আগে ২০১৩ সালে তাঁর ‘আফটার দ্য স্টর্ম’ ছবিটি গ্র্যান্ড জুরি প্রাইজ পায়। ‘ডগম্যান’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ইতালির মার্সেলো ফন্তে। আর সেরা অভিনেত্রীর পুরস্কারটি হাত করেছেন কাজাখস্তানের সামাল ইয়েসলিয়ামোভা ‘মাই লিটল ওয়ান’ চলচ্চিত্রে অভিনয় করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App