×

বিনোদন

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়ে ডিনার ডেটে মালাইকা-অর্জুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩, ১১:৪৬ এএম

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়ে ডিনার ডেটে মালাইকা-অর্জুন
বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়ে ডিনার ডেটে মালাইকা-অর্জুন

সম্প্রতি সময়ে বেশ আলোচনায় রয়েছেন অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। কোনো সিনেমা বা পেশাগত কারণে নয়, বরং ব্যক্তিগত কারণে। তাদের নিয়ে চলছে নানা গুঞ্জন। কেউ বলছে বিচ্ছেদ ঘটেছে তাদের আবার কেউ কেউ তো অর্জুন কাপুরের নতুন প্রিমিকার কথাও সামনে এনেছেন। তবে এ সকল গুঞ্জন উড়িয়ে দিয়ে একসঙ্গে ঘুরছেন অর্জুন কাপুর ও মালাইকা আরোরা।

গত রবিবার (১ সেপ্টেম্বর) রাতে মালাইকাকে সঙ্গে নিয়ে ডিনার ডেটে যান অর্জুন। এর আগে ক্যামেরার ফ্রেমবন্দী হন তারকা এ জুটি।

এদিন রাতে মুম্বইয়ে টেনিস প্রিমিয়ার লিগের পঞ্চম সিজনের জন্য খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালাইকা-অর্জুন। নিলামের অনুষ্ঠানে টেনিস প্রিমিয়ার লিগেরই একটি দলের জার্সি পরেছিলেন মালাইকা। অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় যদিও জার্সি বদলে নিজের একটি টি-শার্ট পরে নেন তিনি। অন্যদিকে, অনুষ্ঠানে জার্সি ও সেখান থেকে বেরোনোর পথে নিজের একটি সোয়েটশার্ট পরেছিলেন অর্জুন।

১৯৯৮ সালে সলমন খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা। ২০১৬ সালে সেই সম্পর্কে চিড় ধরে। ১৮ বছরের দাম্পত্যে ইতি টেনে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন তারা। ২০১৯ সালে শেষের দিকে নিজেদের সম্পর্কে সিলমোহর দেন মালাইকা ও অর্জুন। অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল, মালাইকাকে নাকি পছন্দই করতো না কাপুর পরিবার। ডিভোর্স ও ছেলের চেয়ে বয়সে ১১ বছরের বড় বউমা ঘরে আনতে রাজি ছিলেন না বনি কাপুর। তবুও বাড়ির ছেলের মুখ চেয়েই তারা কিছুটা নমনীয় হয়েছিলেন।

তবে মালাইকা-অর্জুন বিচ্ছেদ গুঞ্জনের চাউর হয়েছিল অর্জুন নাকি কুশা কপিলার সঙ্গে প্রেম করছেন। যে কুশার সঙ্গে সম্প্রতি তার স্বামী জোরাওয়ার সিং আহলুওয়ালিয়ার বিচ্ছেদ হয়েছে। যদিও এই গুঞ্জন অস্বীকার করেছেন কুশা কপিলা নিজেই। তবে এবার অর্জুন-মাইলাইকার ডিনার ডেটের ছবি সব সমীকরণ পাল্টে দিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App