×

বিনোদন

হাজতবাসের স্মৃতি এখনো পোড়ায় রাজকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ০৯:৪৪ এএম

হাজতবাসের স্মৃতি এখনো পোড়ায় রাজকে
হাজতবাসের স্মৃতি এখনো পোড়ায় রাজকে

বলিউডে এক সময় দাপটের সঙ্গে অভিনয় করেছেন শিল্পা শেঠি। এখনো তার ভক্তের কমতি নেই। স্বামী রাজ কুন্দ্রের সঙ্গে সুখের সংসার তার। তবে বছর দুয়েক আগে সময়টা খারাপ যাচ্ছিলো তাদের। সে সময়ে পর্নোগ্রাফি মামলায় নাম জড়ায় রাজ কুন্দ্রার। এর জন্য হাজত বাসও করতে হয়েছে রাজকে।

জেল থেকে ছাড়া পেলেও জীবনের ওই অধ্যায় ভোলেননি তিনি। সিনেমার পর্দায় সেই অধ্যায় তুলে ধরেছেন রাজ।

ইতোমধ্যে মুক্তি পেয়েছে রাজের জীবনীচিত্রের প্রচার ঝলকও। এই সিনেমার মাধ্যমে বলিউডে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন শিল্পার স্বামীকে। নিজের জীবনীচিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন রাজ নিজেই।

সম্প্রতি সেই সিনেমার প্রচার অনুষ্ঠানে এসে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন শিল্পার স্বামী। তার হাজতবাসের সময়ের কথা মনে পড়লেও না কি চোখে জল চলে আসে তার। ৬৩ দিনের সেই স্মৃতি নাকি এখনো পোড়ায় তাকে। এখনো কেন সেই স্মৃতি ভুলতে পারেননি রাজ?

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ জানান, পর্নোগ্রাফি মামলায় অভিযুক্ত হিসাবে আর্থার রোড জেলে দু’মাসের বেশি সময় কাটাতে হয়েছিল তাকে। সেই সময় ধর্ষণে অভিযুক্তের সঙ্গে রাত কাটিয়েছেন তিনি। এতটাই ভেঙে পড়েছিলেন রাজ যে, নিজেকে শেষ করে দেয়ার ভাবনাও এসেছিল তার মনে।

রাজের কথায়, আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছিল এটা ভেবে যে, আমি কোনও দোষ না করেও এমন গুরুতর শাস্তি ভোগ করছিলাম। আমি সেটা মেনে নিতে পারিনি। আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম।

২০২১ সালে পর্নোগ্রাফি মামলায় নাম জড়ায় শিল্পী শেট্টির স্বামী রাজ কুন্দ্রর। অভিযোগের ভিত্তিতে ওই বছরই হাজতবাসও হয় তার। প্রায় দু’মাস জেলে কাটানোর পর ছাড়া পান রাজ। মুম্বাইয়ের আর্থার রোড জেলে ৬৩ দিন কাটিয়েছিলেন রাজ। সেই কঠিন অধ্যায়ের কথা বলতে গিয়ে নিজের সিনেমা ‘ইউটি - ৬৯’-এর প্রচার ঝলক প্রকাশের মঞ্চেই আবেগপ্রবণও হয়ে পড়েন রাজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জেডিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জেডিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

‘বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরানোর দায়িত্ব ভারত সরকারের’

‘বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরানোর দায়িত্ব ভারত সরকারের’

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App