×

বিনোদন

সাবেক স্ত্রীকে কি বললেন হৃতিক?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৬ এএম

সাবেক স্ত্রীকে কি বললেন হৃতিক?

হৃতিক রোশন

সাবেক স্ত্রীকে কি বললেন হৃতিক?

হৃতিক রোশন

সাবা আজাদের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বলিউড গ্রিক গড হৃতিক । অন্যদিকে তার সাবেক স্ত্রী সুজানের জীবনেও এসেছেন নতুন পুরুষ। তার নাম আরসালান। ১৪ বছরের দাম্পত্যে ইতি টেনে এখন আলাদাভাবে থাকছেন হৃতিক-সুজান। আর তাদের ভালো থাকার প্রমাণ মিললো সুজানের ইন্সাটাগ্রাম একাউন্টে।

গত ১৯ ডিসেম্বর ছিল সুজানের প্রেমিক আরসালানের জন্মদিন। আর জন্মদিনে তাই প্রেমিকের সঙ্গে সারাদিন সময় কাটিয়েছেন সুজান। সুজান তার প্রেমিকের ঠোঁটে ঠোঁট রেখে ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করেছিলেন। আর সেই ছবি হৃতিকের চোখে পড়তেই কমেন্টে লিখেছেন, -‘হ্যাপি বার্থডে ব্রো, হ্যাপি বার্থডে আরসালান’।

বিগ বসের প্রতিযোগী আলি গোনির ভাই আরসালান গোনির সঙ্গে অনেদিন থেকেই বন্ধুত্ব সুজানের। এমনকি সুজান ও আরসালানকে একসঙ্গে ঘুরতে দেখা গেছে বহুবার । তবে এতদিন সেভাবে আরসালানের প্রতি নিজের প্রেম প্রকাশ্যে আনেননি সুজান। এই প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে চুম্বনের ছবি শেয়ার করলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী।

অন্যদিকে প্রেমিকা সাবা আজাদের সঙ্গেও এখন ভালো সময় কাটাচ্ছেন হৃতিক। সে সংক্রান্ত ছবিও তারা সোশ্যাল মাধ্যমে শেয়ার করছেন অনেকবার। গত আগস্টেই দেখা গেছে আর্জেন্টিনার রাস্তায় এই প্রেমিক যুগলকে ঘুরে বেড়াতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিমান্ড শেষে কারাগারে আখতারুজ্জামান

রিমান্ড শেষে কারাগারে আখতারুজ্জামান

জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’ বললেন হাসনাত

সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’ বললেন হাসনাত

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App