×

বিনোদন

রণবীর-দীপিকার বিয়ে রাজকীয় ভাবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৭ পিএম

রণবীর-দীপিকার বিয়ে রাজকীয় ভাবে
দীপিকা রণবীরের বিয়ে নিয়ে হুলুস্থুল শুরু হয়ে গেছে। কে কার আগে এ জুটির বিয়ে নিয়ে সঠিক খবরটি প্রকাশ করবে তা নিয়ে প্রতিযোগিতায় মেতেছে ভারতীয় গণমাধ্যম। কেউ বলছেন বিয়ে হবে ইউরোপে, পরদিনই আবার অন্য কেউ লিখে দিচ্ছে বিয়েটা কোন দ্বীপদেশেই হচ্ছে। বিয়েতে থাকবেন কেবল পরিবারের সদস্যরাই। এসব খবরের ভিড়ে নতুন খবর এসেছে, রণবীর-দীপিকার বিয়ে হবে রাজকীয় কায়দায়। গতকাল ভারতীয় বেশ কয়েকটি পত্রিকায় লেখা হয়েছে, ইতালির লেক কেমোতে আয়োজিত হচ্ছে রণবীর দীপিকার বিয়ে। বিয়ে অনুষ্ঠান ভীষণ গোপনীয়তার সঙ্গে আয়োজন করা হবে। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা ছাড়া সেখানে কেউ নিমন্ত্রিত হবেন না। বিয়ের দিন ঠিক করা হয়েছে নভেম্বরের ১২ তারিখ। আপাতত বিয়ের বাজার নিয়ে ব্যস্ত আছেন রণবীর ও দীপিকা। পরিবারের সবাইকে নিয়ে ঘুরে কিনছেন বিয়ের জন্য দরকারি জিনিস। কিছুদিন বোম্বের সুপারশপ গুলোতে তাদেরকে দেখা গেলেও, এখন নাকি বাইরে থেকেই সাড়ছেন কেনাকাটা। এসময় তাদের সঙ্গী হচ্ছেন পরিবারের ছোট সদস্যরাও। তবে বিয়ে এখনো পর্যন্ত দীপিকা বা রণবীরের কোন মন্তব্য ছাপতে পারেনি ভারতীয় মিডিয়া। ‘পদ্মাবত’ সিনেমার পর নতুন সিনেমায় দেখা যায়নি দীপিকা পাড়ুকোনকে। চুক্তি করেননি নতুন কোন ছবিতেই। বিশাল ভর্দ্বাজের একটা প্রজেক্টে যুক্ত হয়েছেন, কিন্তু সহঅভিনেতা ইরফানের অসুস্থতার কারণে ছবিটি ঝুলে রয়েছে। যে কারণে দীপিকার হাতে এখন অফুরন্ত অবসর। রণবীর কাজ করছেন চুটিয়ে। সেদিনও চুক্তিবদ্ধ হয়েছেন ৮৩ নামের একটি ছবিতে। যেখানে ক্রিকেটার কপিল দেবের ভূমিকায় অভিনয় করবেন তিনি। এছাড়াও, ‘সিমবা’ ও ‘গালি বয়’ শিরোনামের দুটি ছবির কাজ এগিয়ে নিচ্ছেন রণবীর

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেড়েছে মূল্যস্ফীতি, কমেছে আয়

বেড়েছে মূল্যস্ফীতি, কমেছে আয়

সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

আবরারের আত্মদান জাতিকে আগ্রাসনবিরোধী প্রতিরোধে জাগিয়েছে

রিজভী আবরারের আত্মদান জাতিকে আগ্রাসনবিরোধী প্রতিরোধে জাগিয়েছে

সরকারকে যে তথ্য দিল গোয়েন্দারা

সরকারকে যে তথ্য দিল গোয়েন্দারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App