×

বিনোদন

নতুন বিজ্ঞাপনে পপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩৬ পিএম

নতুন বিজ্ঞাপনে পপি
‘বিদ্রোহ চারদিকে’ নামের ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন চিত্রনায়ক রিয়াজ ও চিত্রনায়িকা পপি। এরপর ‘মেঘের কোলে রোদ’, ‘কি জাদু করিলা’, ‘বিদ্রোহী পদ্মা’ ছবিগুলোতে একসঙ্গে কাজ করেছিলেন তারা। সিনেমা ছাড়াও কয়েকটি নাটকেও দেখা গেছে রিয়াজ-পপিকে। নতুন খবর, এবার তারা জুটি বেঁধে নতুন বিজ্ঞাপনে কাজ করলেন। গত বুধবার সাভারে বিজ্ঞাপনটির চিত্রায়ন সম্পন্ন হয়েছে। নায়িকা পপি চ্যানেল খবরটি জানিয়ে বলেন, রিয়াজ ভাইয়ের সঙ্গে প্রথমবার বিজ্ঞাপনে কাজ করলাম। আমি নিজেও অনেকদিন পর বিজ্ঞাপনে কাজ করেছি। খুবই ভালো লেগেছে। পপি জানান, এর আগে নায়ক রিয়াজ এবং তিনি একটি কোম্পানির শুভেচ্ছাদূত ছিলেন। তবে কোনো বিজ্ঞাপনে কাজ করেননি জুটি বেঁধে। পপি আরো বলেন, একদিনেই শুটিং শেষ হয়েছে। এই বিজ্ঞাপনটি চাকা বল সাবানের। নির্মাণ করেছেন রেদওয়ান রনি। শিগগির এই বিজ্ঞাপনটি প্রচারে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App