×

বিনোদন

মালাইকা-অর্জুনের বিয়ে!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০১৮, ১০:২৫ পিএম

মালাইকা-অর্জুনের বিয়ে!
মালাইকা-অর্জুনের বিয়ে!
মালাইকা-অর্জুনের বিয়ে!

বলিউড অভিনেতা ও প্রযোজক আরবাজ খান ও তাঁর স্ত্রী বলিউডের তারকা মালাইকা অরোরার বিচ্ছেদ হয়েছে ২০১৬ সালে।

যদিও দু’জনই এখন নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন। সম্প্রতি শোনা যায়, প্রেমিকা জর্জিয়া এন্দ্রিয়ানির সঙ্গে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আরবাজ। আগামী বছরই নাকি গাঁটছড়া বাঁধবেন তারা।

এদিকে আরবাজের বিয়ের খবরে সামনে আসতে না আসতেই মালাইকার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। ১০ বছরের বড় মালাইকাকে নাকি বিয়ে করতে যাচ্ছেন বনি কাপুরপুত্র অভিনেতা অর্জুন কাপুর! এই অর্জুনের সঙ্গে বন্ধুত্বের কারণে আরবাজের সঙ্গে মালাইকার সম্পর্কে ফাটল ধরেছিলো।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অর্জুন কাপুর নাকি শিগগিরই মালাইকার সঙ্গে তার সম্পর্ককে ‘অফিসিয়াল’ করতে যাচ্ছেন। যদিও এই বিষয় এখনো মুখ খোলেননি মালাইকা-অর্জুন।

এর আগে ডিজাইনার কুণাল রাওয়ালের একটি শোতে একসঙ্গে দেখা যায় অর্জুন কাপুর এবং মালাইকা অরোরাকে। এরপর জুহুর একটি রেস্তোরাঁতেও একসঙ্গে দেখা মেলে দু’জনের। এরপরই নতুন করে তাদের নিয়ে গুঞ্জন শুরু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

প্রাণ গেছে ৩৪ জনের ৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App