×

বিনোদন

মুক্তির প্রস্তুতিতে গোয়েন্দাগিরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৮, ০২:০৪ পিএম

মুক্তির প্রস্তুতিতে গোয়েন্দাগিরি
শখের গোয়েন্দাদের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘গোয়েন্দাগিরি’ মুক্তি পেতে যাচ্ছে শিগগিরই। সম্প্রতি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে নাসিম সাহনিক পরিচালিত এই চলচ্চিত্র। ১৮ অক্টোবর বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায় ‘গোয়েন্দাগিরি’। গোয়েন্দাগিরি চলচ্চিত্রে শখের গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা শম্পা হাসনাইন। সুপার হিরো সুপার হিরোইনখ্যাত এই নায়িকা সেন্সর পাওয়া প্রসঙ্গে বলেন, গোয়েন্দাগিরি চলচ্চিত্রটি সেন্সর সার্টিফিকেট লাভ করায় আমি ভীষণ আনন্দিত। চলচ্চিত্রটিতে আমি শখের গোয়েন্দা থাকি। আমাকে মেধাবী ছাত্রী হিসেবে উপস্থাপন করা হয়েছে। আমার গণিতের দক্ষতায় সবাই মুগ্ধ হয়। ২০১২ সাল থেকে চলচ্চিত্রটির পরিকল্পনা শুরু হলেও ২০১৩ সালে চিত্রনাট্যের কাজ হয় এবং ২০১৬, ২০১৭ সালে অধিকাংশ শুটিং সম্পন্ন হয়। ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে চলচ্চিত্রটির শুটিং হয়। চলচ্চিত্রের লেখক টিমে ছিলেন রাশেদ শাওন, আপেল মাহমুদ, জিনাত হোসেন যুথী ও নাসিম সাহনিক। এ ছাড়া চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার, তারেক মাহমুদ, শিখা মৌ, সীমান্ত আহমেদ, টুটুল চৌধুরী প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App