×

বিনোদন

নায়ক হিসেবে শাকিবকে চাই: জেসিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৭, ০৪:৪৮ পিএম

বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের সঙ্গে এক মাস ‘বিশ্বসুন্দরী’ প্রতিযোগিতায় সেরা হওয়ার লড়াইয়ে ছিলেন বাংলাদেশের মেয়ে জেসিয়া ইসলাম। প্রতিযোগিতায় সেরা হয়েছেন ভারতের মানুসি চিল্লার। সেরার মুকুট জিততে না পারলেও সেরা চল্লিশে থাকতে পেরেছেন, তাতেই সন্তুষ্ট ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। চীনের সানাইয়া শহরে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত আসরে অংশগ্রহণ শেষে দেশে ফিরে চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছে প্রকাশ করেছেন জেসিয়া। জানান, প্রথম সিনেমার নায়ক হিসেবে শাকিব খানকে চান তিনি। জেসিয়া বলেন, ‘ভালো কোনো সিনেমার প্রস্তাব পেলে অভিনয় করব। আর প্রথম সিনেমায় অবশ্যই নায়ক হিসেবে চাই শাকিব খানকে। আমি তার এ সময়ের কয়েকটা সিনেমা দেখেছি। এর মধ্যে ‘শিকারি’, ‘নবাব’ বেশি ভালো লেগেছে। আমার প্রথম ছবির কাজ করতে চাই সেরা নায়কের সঙ্গে যেন কাজটি স্মরণীয় হয়ে থাকে।’ তিনি আরও বলেন, ‘এরই মধ্যে চলচ্চিত্রের কয়েকজন পরিচালক আমার সঙ্গে যোগাযোগ করেছেন। এ মুহূর্তে দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে চাই না। মনের মতো কাজ দিয়ে তবেই শুরু করতে চাই।’ চীনে অনুষ্ঠিত বিশ্বসুন্দরী প্রতিযোগিতা শেষে গত ১৯ নভেম্বর দেশে ফিরেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম। করছেন নতুন কাজের পরিকল্পনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App