×

বিনোদন

মোশাররফ করিম-পিয়া বিপাশার ‘গল্পওয়ালা’

Icon

nakib

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০, ০৪:২৯ পিএম

মোশাররফ করিম-পিয়া বিপাশার ‘গল্পওয়ালা’

শুটিংয়ে মোশাররফ করিম ও পিয়া বিপাশা

এবার একজন সিরিয়াস লেখকের চরিত্রে দেখা যাবে অভিনেতা মোশাররফ করিমকে। যার চরিত্রের নাম নাট্যকার মাহবুব হোসেন। নাটকটিতে টেলিভিশন নাটকের প্রতিশ্রুতিশীল চিত্রনাট্যকার তিনি। লেখার বিষয়ে বরাবরই বেশ খুঁতখুঁতে। নিজের লেখা যে কোনো চিত্রনাট্য তিনি আগে নিজের কাছে বিশ্বাসযোগ্য করে তোলেন। চরিত্র বিশ্বাসযোগ্য না মনে হলে, সেটি তিনি লেখেন না। এমনই একটি চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম। তার বিপরীতে আছেন ‘জেসমিন’ চরিত্রে অভিনেত্রী পিয়া বিপাশা। নাটকটির নাম ‘গল্পওয়ালা’। এর নির্মাতা মুরসালিন শুভ জানান, নাটকটির শেষাংশে থাকবে দর্শকদের জন্য ভয়ঙ্কর এক বিস্ময়! যার জন্য দর্শকরা মোটেও প্রস্তুত থাকবেন না। তিনি বলেন, আমরা চেষ্টা করেছি চলমান নাটকের বাজারে আউট অব বক্স একটা গল্প বলতে। আমরা চেয়েছি একজন সত্যিকারের একজন লেখকের পাগলামি তুলে ধরতে, সঙ্গে নির্মম বাস্তবতাও। মুরসালিন শুভর চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটি নির্মিত হয়েছে সিএমভির ব্যানারে। এতে মোশাররফ করিম ও পিয়া বিপাশা ছাড়াও অভিনয় করেছেন মুসাফির সৈয়দ, শহীদুল্লাহ সবুজ প্রমুখ। আগামী ১১ জানুয়ারি ‘সিএমভি ড্রামা’ ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে নাটকটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি

জর্ডানে সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জর্ডানে সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের হামলা

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের হামলা

ঝড়ে উপড়ে পড়েছে গাছ, ১৩ কিলোমিটার যানজটে চরম দুর্ভোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঝড়ে উপড়ে পড়েছে গাছ, ১৩ কিলোমিটার যানজটে চরম দুর্ভোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App