×

বিনোদন

বছরের শুরুতেই উচ্ছ্বসিত পপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২০, ১২:০৩ পিএম

বছরের শুরুতেই উচ্ছ্বসিত পপি

ফাইল ছবি।

বছরের শুরুতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি বেশ উচ্ছ্বসে আছেন। কারণ বছরের শুরুতেই তিনি শেষ করেছেন ২০১৮-তে শুরু হওয়া সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ সিনেমার শুটিং। এই সিনেমার গল্প মূলত তাকে কেন্দ্র করেই বলে জানিয়েছেন পপি। সিনেমাটিতে তিনি অভিনয় করেছেন সোহানা চরিত্রে।

এ প্রসঙ্গে পপি বলেন, বছরের শুরুটাই হলো একটি ভালো গল্পের সিনেমার কাজ শেষ দিয়ে। তাই নিজের ভেতর ভীষণ ভালোলাগা কাজ করছে। সাদেক সিদ্দিকী ভাই অনেক কষ্ট করে, শ্রম দিয়ে সিনেমাটি শেষ করেছেন। আমি আশা করছি সিনেমাটি মুক্তি পেলে দর্শকের ভালো লাগবে। এছাড়া নতুন বছরের কাজ এবং কাজের পরিকল্পনা নিয়েও উচ্ছ্বসিত পপি।

তিনি বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী নতুন বছরকে ভিন্নভাবে সাজিয়েছি। সেই অনুযায়ী কাজও করছি। নতুন বছরে আরো বেশ কিছু নতুন সিনেমাতে কাজ করা হবে। তাছাড়া এ বছর আমার মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোতে আমাকে নতুন আঙ্গিকে দেখতে পাবেন দর্শক। জানা গেছে, শিগগিরই শাহীন সুমন পরিচালিত ‘গ্যাংস্টার’ নামে একটি সিনেমায় অভিনয় করবেন পপি। তবে এ নিয়ে বিস্তারিত মুখ খোলেননি তিনি। আর এ বছরই শেষ হওয়ার কথা রয়েছে পপি অভিনীত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ও ‘সেভ লাইফ’ নামে সিনেমার কাজ। এই সিনেমা দুটির কাজ আপাতত স্থগিত থাকলেও ২০২০-এ শেষ হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App