×

বিনোদন

এবার মিথিলার মুখোমুখি স্বস্তিকা-মোশারফ করিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২০, ১২:২০ পিএম

এবার মিথিলার মুখোমুখি স্বস্তিকা-মোশারফ করিম

মিথিলা-মোশারফ করিম-স্বস্তিকা

বাংলা নাটকের কথা বলতে গেলে মোশারফ করিমের নাম সবার আগেই আসবে। তবে অনলাইনে তাকে তেমন একটা সরব থাকতে দেখা যায় না। এবার মোশারফ করিম আসছেন ফেসবুক লাইভ আড্ডায়। অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন ৭১ টিভির জনপ্রিয় উপস্থাপিকা মিথিলা ফারজানা। এ দুজনের সাথে রয়েছেন ভারতীয় বাংলার জনপ্রিয় মুখ স্বস্তিকা মুখোপ্যাধ্যায়।

শনিবার (২৭ জুন) রাত ৯টায় (পশ্চিমবঙ্গ সময় ৮টা ৩০ মিনিট) মিথিলার মুখোমুখি বসবেন মোশাররফ করিম ও স্বস্তিকা। পুরো আয়োজনটি সরাসরি সম্প্রচার হবে মিথিলা ফারজানার ফেসবুক পেজ থেকে।

মিথিলা জানান, তার এই আয়োজনের নাম দিয়েছেন ‘এই আলো এই অন্তরাল’। ৬ জুন চঞ্চল চৌধুরী আর অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে শুরু করেন শো’টি। ১৩ জুন করেন বাপ্পা মজুমদার ও রূপঙ্কর বাগচীকে নিয়ে। ২০ জুন মিথিলা বসেন চিরকুট ব্যান্ডের সুমি এবং ওপারের সংগীত পরিচালক জয় সরকারের সঙ্গে। এবার সেই শো করছেন মোশাররফ করিম ও স্বস্তিকাকে ঘিরে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে

ডা. শফিকুর রহমান জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে

ভাইরাল ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল, এবার কী করবে জামায়াত?

ভাইরাল ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল, এবার কী করবে জামায়াত?

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ

হাসনাত আব্দুল্লাহ নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App