×

বিনোদন

২৮ বছর পর আবারো ভারতে মিস ওয়ার্ল্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ০৯:৪৭ এএম

২৮ বছর পর আবারো ভারতে মিস ওয়ার্ল্ড

২০১৭ সালে অনুষ্ঠিত চীনের সানাইয়া শহরে ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতেছেন ভারতের হরিয়ানার মানুসি চিল্লার। ছবি: এএফপি

ভারতে এবার অনুষ্ঠিত হতে চলেছে ৭১ তম মিস ওয়ার্ল্ডের বিউটি পেজেন্ট। দীর্ঘ ২৮ বছর পর ভারত এই অনুষ্ঠানের আয়োজক দেশ হিসেবে থাকছে এবার। এমনটাই সম্প্রতি ঘোষণা করা হয়েছে। খবর: দ্য হিন্দুস্তান টাইমসের। 

মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল পেইজ এক্সে লেখা হয়, 'মিস ওয়ার্ল্ডের চেয়ারম্যান জুলিয়া মোরলে সিবিই জানিয়েছেন উত্তেজনার পারদ চড়ছে কারণ আমরা গর্বের সঙ্গে জানাচ্ছি এবারের মিস ওয়ার্ল্ডের আয়োজক দেশ হল ভারত। সৌন্দর্য, ডাইভারসিটি এবং নারী স্বাধীনতার উদযাপনের অপেক্ষায় আমরা। একটা দুর্দান্ত সফরের জন্য তৈরি হয়ে যান।'

প্রসঙ্গত, শেষবার ১৯৯৬ সালে বেঙ্গালুরুতে আয়োজিত হয়েছিল মিস ওয়ার্ল্ডের অনুষ্ঠান। তারপর আর ভারতে এই বিউটি পেজেন্ট অনুষ্ঠিত হয়নি। ১৯৬৬ সালে প্রথমবারের জন্য কোনো ভারতীয় এই খেতাব অর্জন করেন। আর তিনি হলেন রেইতা ফারিয়া পোয়েল। তারপর ১৯৯৪ সালে ঐশ্বর্য রাই বচ্চন মিস ওয়ার্ল্ডের খেতাব জয় করেন। তারপর ১৯৯৭ সালে ডায়না হেডেন এই খেতাব পান।

১৯৯৯ সালে যুক্তা মুখে বিশ্ব সুন্দরীর মুকুট পরেন। তার পরের বছরেই ২০০০ সালে এই খেতাব অর্জন করেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এরপর লম্বা সময়ের বিরতির পর ২০১৭ সালে এই খেতাব পান মানুষী চিল্লার। ৭০ তম অর্থাৎ শেষ মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছিলেন পোল্যান্ডের কারোলিনা বিয়েলস্কা। এবারের এই মিস ওয়ার্ল্ডের আসর ফেব্রুয়ারি ১৮ থেকে ৯ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে। নিউ দিল্লির ভারত মণ্ডপমে হবে এই ইভেন্ট। সঙ্গে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারেও হবে এই ইভেন্টে অনুষ্ঠান। ২০ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুথন অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App