×

বিনোদন

দ্বিতীয় বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন পূজা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৩ এএম

দ্বিতীয় বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন পূজা

কলকাতা ও মুম্বাই এখন দুই ইন্ডাস্ট্রিতেই বেশ পরিচিত নাম অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। আবার দক্ষিণী ও নেপালি ছবিতেও দেখা গেছে পূজাকে। তবে তিনি জনপ্রিয়তা, পরিচিতি পেয়েছেন মূলত বাংলা থেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সক্রিয় থাকেন পূজা। প্রচুর ফলোয়ার রয়েছে তার। মাঝে মধ্যেই নিজের হট ছবি শেয়ার করেন তিনি।   

পূজা কলকাতারই মেয়ে, তিনি কেরিয়ারের শুরুটা করেছিলেন বাণিজ্যিক বাংলা ছবির হাত ধরেই। 'লাভেরিয়া', 'চ্যালেঞ্জ-২', ‘রকি’, ‘হইচই আনলিমিটেড’-এর মতো ছবিতে অভিনয় করেছেন পূজা। পরবর্তী সময়ে ধীরে ধীরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করা শুরু করেন পূজা। দক্ষিণ ছবি, বাংলা সিনেমা ও টিভি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। ছট মিউজিক ভিডিওতে পবন সিংয়ের সঙ্গে কাজ করেছেন তিনি।

অভিনেতা কুণাল বর্মার সঙ্গে বিয়ে এবং মা হওয়ার পর মাঝে বেশ কিছুদিন অভিনয় দুনিয়া থেকে বিরতি নিয়েছিলেন পূজা। পরে কাজে ফিরে ‘পাপ’-এর মতো চর্চিত ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেন পূজা। 'ডান্স বাংলা ডান্স'-এর মতো জনপ্রিয় রিয়ালিটি শোয়ের বিচারক হিসাবেও দেখা গিয়েছে তাঁকে।

বর্তমানে অভিনেতা কুণাল বর্মার সঙ্গে ছেলে কৃশিবকে নিয়ে সুখের সংসার পূজার। 'তুঝ সঙ্গ প্রীত লাগাই সজনা' ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন পূজা ও কুণাল। সেখান থেকেই তাদের প্রেমের সূত্রপাত। তবে এর আগেও পূজার ব্যক্তিগত জীবন বহুবার আলোচনায় উঠে এসেছে।

জানা যায়, কৈশোরে কাউকে ভালোবেসে ঘর ছেড়েছিলেন পূজা। তখন পূজার বয়স ছিল মাত্র ১৫। ২০০৪ সালে বিয়ে করেছিলেন তিনি। যে সিদ্ধান্তের জন্য আজও নাকি আফসোস করেন পূজা। আর ওই সম্পর্কের কারণেই নিজের পরিবারের সঙ্গেও সম্পর্ক নষ্ট হয় অভিনেত্রীর। ২০১৩ সালে আইনত বিবাহ-বিচ্ছেদ হয় পূজার।

পূজার প্রথম স্বামীর নাম অবশ্য জানা যায় না। প্রথম স্বামীর নাম না জানা গেলেও পদবী জানা যায়। কারণ, প্রথম বিয়ে-বিচ্ছেদের আগে পূজার পদবী ছিল বসু। ডিভোর্সের পর ফের বন্দ্যোপাধ্যায় হন পূজা। তবে পূজার প্রথম স্বামী সিনেমার দুনিয়ার কেউ নন। প্রথম স্বামীর সঙ্গে পূজা বন্দ্যোপাধ্যায়ের বিবাহ-বিচ্ছেদের কারণ অবশ্য জানাননি পূজা। তবে ডিভোর্সের আগেই অভিনেতা কুণাল বর্মার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী।

কোভিড বছর, ২০২০-র মার্চে আইনত বিয়েটা সেরে ফেলেছিলেন পূজা বন্দ্যোপাধ্যায়। আর সেই বিয়ের কয়েক মাসের মধ্যেই পূজা জানান তিনি মা হতে চলেছেন। বোঝা যায়, বিয়ের আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন অভিনেত্রী। এরপর তাদের জীবনে আসে পুত্র সন্তান, নাম রাখেন কৃশিব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App