×

বিনোদন

শাহ আব্দুল করিম লোক উৎসব শুরু ১৫ ফেব্রুয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৭ পিএম

শাহ আব্দুল করিম লোক উৎসব শুরু ১৫ ফেব্রুয়ারি

ছবি: সংগৃহীত

বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১০৯তম জন্মদিন উপলক্ষ্যে আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী নদীর তীরে উজানধল গ্রামে অনুষ্ঠিত হবে ‘শাহ আবদুল করিম লোক উৎসব ২০২৪’। শাহ আবদুল করিম পরিষদ আয়োজিত উৎসবে এবারও সহযোগিতায় থাকছে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।

 সম্প্রতি সিলেট শহরে শাহ আবদুল করিম পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত জানান সংগঠনটির সভাপতি ও বাউল সম্রাট পুত্র শাহ নুর জালাল।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুই দিন ব্যাপী অনুষ্ঠানে দেশ বিদেশের অতিথিরা বাউল সম্রাটের জীবন নিয়ে আলোচনা ও দেশের বিখ্যাত শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। এসবের মধ্য দিয়ে কালোত্তীর্ণ লোক গানের স্রষ্টা বাউল সম্রাট শাহ্ আবদুল করিমকে গানে গানে ও শ্রদ্ধায় স্মরণ করবেন তার ভক্ত-অনুসারীরা।

সুনামগঞ্জের দিরাইয়ের বরাম হাওরঘেঁষা উজানধল। পাশ দিয়ে বয়ে গেছে কালনী নদী। এই কালনী নদীর পাড়ে থেকেই ভাটির বাউলসাধক শাহ আবদুল করিম কেবল গানকে আঁকড়ে ধরেই কাটিয়েছেন। তৈরি করেছেন কালজয়ী হৃদয়ছোঁয়া অসংখ্য গান, যা বাংলাদেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে আছে।

বাউলের বাড়িতে এবং বাড়ির পাশের উজানধল মাঠে গানের জলসা, স্মৃতি চারণ আর লোকচর্চায় তাকে প্রতিবছরের মত এবারও স্মরণ করবেন ভক্তরা। বসন্তের মিঠে হাওয়ায় আর বাউল সঙ্গীতের অপূর্ব মূর্ছনায় মেতে উঠবে উজানধল।

প্রসঙ্গত, এলাকার মানুষসহ সারা দেশ থেকে আসা ভক্ত-সাধকদের পাশপাশি এই সময় সঙ্গীতপ্রেমী, ভ্রমণপিয়াসিদের পদচারণা এই আয়োজনকে এই বছরও সার্থক করে তুলবে বলে আশা আয়োজকদের। বাংলা লোকগানের এই বাউল সম্রাটের স্মরণে ২০০৬ সাল থেকে এই উৎসব আয়োজিত হয়ে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ ঘোষণা

এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ ঘোষণা

ভারত-পাকিস্তানের গণমাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন

ভারত-পাকিস্তানের গণমাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন

পে-স্কেলের চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন অর্থ উপদেষ্টা

পে-স্কেলের চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন অর্থ উপদেষ্টা

রাষ্ট্রপতির শপথ ঘিরে কাল বন্ধ থাকবে যেসব সড়ক

রাষ্ট্রপতির শপথ ঘিরে কাল বন্ধ থাকবে যেসব সড়ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App