×

বিনোদন

গুঞ্জনকে ভুয়া বললেন অভিনেত্রী মাহিরা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৩ পিএম

গুঞ্জনকে ভুয়া বললেন অভিনেত্রী মাহিরা

ছবি: সংগৃহীত

গত বছর অক্টোবর মাসে নতুন জীবনে পা দেন পাকিস্তানি তারকা অভিনেত্রী মাহিরা খান। শিল্পপতি সেলিম করিমের সঙ্গে ঘর বাঁধেন মাহিরা। অভিনেত্রীর প্রথম বিয়ের ভাঙার পর একটা লম্বা সময় সেলিমের সঙ্গে সম্পর্কে ছিলেন।

শেষে সেলিমের সঙ্গে ফের সংসার পাতার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। বিয়ের মাস তিনেকের মধ্যেই খবর এলো মা হচ্ছেন মাহিরা—এমন একটি খবর ছড়িয়েছে সংবাদমাধ্যমে।। ছাড়তে হয় নেটফ্লিক্সে ‘জো বাঁচে সঙ্গ সামেট শো’ সিরিজের কাজ।

গত কয়েকদিন ধরেই এই খবরে ছয়লাপ চার দিক। সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটের একটি ভাইরাল পোস্টের সূত্র ধরে টাইমস অব ইন্ডিয়া, পিংকভিলা, নিউজএইটিনসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে খবরটি এসেছে।

অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেত্রী।

বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে পাকিস্তানি সংবাদমাধ্যমে এক্সপ্রেস ট্রিবিউনকে দেয়া এক সাক্ষাৎকারে মাহিরা বলেছেন, খবরটি ভুয়া।

আরো পড়ুন: ভ্যালেন্টাইন্স ডে পছন্দ করেন না আলিয়া!

নিজেকে সময় দিতে নেটফ্লিক্সের দুটি সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন মাহিরা। স্বেচ্ছায় ছেড়েছেন একাধিক ভাল কাজের প্রস্তাব। তবে এই প্রসঙ্গে মাহিরা বলেন, ‘‘আমি এখনই মা হচ্ছি না, আর নেটফ্লিক্সের কাজটাও করছি।’’

এর আগে, সেলিমের সঙ্গে বিয়ের আগে ২০০৬ সালে আলি আসকারির সঙ্গে বিয়ে হয় অভিনেত্রীর। পরিবারের অমতে আলিকে বিয়ে করেন তিনি। ২৩ বছর বয়সে ২০০৭ সালে আলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন মাহিরা। বিয়ের দু’বছর পর পুত্রসন্তানের জন্ম হয় মাহিরার। নাম আজলান। কিন্তু ২০১৫ সালে আলির সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় মাহিরার। ছেলে থাকে মাহিরার সঙ্গেই। ছেলের বয়স ১৪ বছর। মাহিরার দ্বিতীয় বিয়ের দিন মায়ের সর্ব ক্ষণের ছায়াসঙ্গী হয়েই দেখা মিলেছিল তাঁর পুত্রের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App