×

বিনোদন

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ৩’ নিয়ে করণের বড় ঘোষণা!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪, ১২:৪৭ পিএম

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ৩’ নিয়ে করণের বড় ঘোষণা!

ছবি: সংগৃহীত

করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাটকে পেয়েছিল বলিউড। বক্স অফিসে সফল হয় সেই ছবি। তারপর ছবির সিক্যুয়েলে টাইগার শ্রফকে নিয়ে আসেন করণ। সেই ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন অনন্যা পান্ডে ও তারা সুতারিয়া। যদিও ছবিটি পরিচালনা করেছিলেন পুনিত মালহোত্রা।

এবার আলোচিত এই ছবির তৃতীয় ভাগ নিয়ে আসছেন করণ। তবে সেখানে রয়েছে বড় চমক। 

রবিবার (৩১ মার্চ) একটি চলচ্চিত্র উৎসবে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ৩’  ওয়েব সিরিজ হিসেবে তৈরি হবে বলে জানায় করণ জোহর। ধর্মা প্রোডাকশনসের কর্ণধার জানান, সিরিজটি পরিচালনা করবেন রিমা মায়া। এর আগে ‘নকটার্নাল বার্গার’ ছবিটি পরিচালনা করেছিলেন তিনি।

করণ বলেন, রিমা মায়া ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ওটিটি সংস্করণটি পরিচালনা করবেন। কিন্তু সেটা ওর দৃষ্টিভঙ্গি থেকেই তৈরি হবে। আমি সেখানে নাক গলাতে চাই না।

খবর ছড়াতেই ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ৩’- এ কোন কোন অভিনেতা থাকবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তৃতীয় পর্বে যে অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর থাকতে পারেন তা নিয়ে দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল। যদিও এ সিরিজ নিয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

অতীত মাথায় রেখে বলিউডের অনেকের অনুমান, এই সিরিজের মাধ্যমেও করণ তারকা সন্তানদের সুযোগ দিতে যাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App