×

বিনোদন

ঈদ উদযাপনে যেখানে ঘুরতে গেছেন মিম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪, ০৫:২৯ পিএম

ঈদ উদযাপনে যেখানে ঘুরতে গেছেন মিম

বিদ্যা সিনহা মিম

এবারের ঈদে সিনেমার ব্যস্ততা নেই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের। কারণ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না তার কোনো ছবি। ফলে ঈদের সময়টা পরিবারের সঙ্গেই উদযাপনের পরিকল্পনা সাজিয়েছেন তিনি।

আর সেই পরিকল্পনা থেকেই পুরো পরিবারসহ সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছেন অভিনেত্রী। শুক্রবার (৫ এপ্রিল) রাতে পরিবারের ১১ সদস্য নিয়ে দেশ ছাড়েন তিনি।

মিম বলেন, ‘মূলত আমার মায়ের ইচ্ছাতেই এবার সিঙ্গাপুরে ঈদ করছি সবাই মিলে। আমার মা-বাবাই আমার পুরো পৃথিবী। তাই তারা যখন যেখানে ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন- চেষ্টা করি সেখানে নিয়ে যেতে। এবার মায়ের ইচ্ছা হয়েছে সিঙ্গাপুরে যাবার, তাই সবাই মিলে সেখানেই যাচ্ছি।’

আগামী ১৫ এপ্রিল দেশে ফিরবেন অভিনেত্রী। এরই মধ্যে ঈদ উপলক্ষ্যে তার অভিনীত দুটো বিজ্ঞাপন প্রচারে এসেছে। আরও দুটি বিজ্ঞাপন এবারের ঈদে প্রচারে আসার কথা রয়েছে।

প্রসঙ্গত, সনাতন ধর্মালম্বীর অনুসারী হলেও প্রতি বছরই ঈদ উদযাপন করতে দেখা যায় বিদ্যা সিনহা মিমকে। ভক্তদের উদ্দেশে প্রচার করতে দেখা যায় শান্তির বার্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে সতর্কতা

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে সতর্কতা

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App