×

রংপুর

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০১:৪২ পিএম

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন  রাধা রানী সরকার (৪০) ও অঞ্জনা রানী সরকার (৫০) । 

নিহত রাধা রানী সরকারের স্বামী দুলাল সরকার এবং অঞ্জনা রানী সরকারের স্বামী দ্বিজেন্দ্র নাথ সরকার। তাদের বাড়ি নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা বাবুপাড়া এলাকায়।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে গঙ্গাচড়া থানার খলেয়া ইউনিয়নের পূর্ব খলেয়া রথবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত ঢাকা মেট্রো-ট ২৪-১৫৭৮ নম্বরের বালুবাহী ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে তারাগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

আরো পড়ুন: চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর বলেন, নিহত দুই নারীর লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বালুবাহী ট্রাক জলঢাকার দিক থেকে পাগলাপীর অভিমুখে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী রাধা রানী সরকার (৪০) ও অঞ্জনা রানী সরকার (৫০) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেল চালক অজিত চন্দ্র সরকার। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে যা বললো পাকিস্তান

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে যা বললো পাকিস্তান

সোনারগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সোনারগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু

মন্দিরের সেবায়েতের পরিবারের বিরুদ্ধেই মন্দিরের জমি দখলের অভিযোগ

বিক্ষোভ মন্দিরের সেবায়েতের পরিবারের বিরুদ্ধেই মন্দিরের জমি দখলের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App