×

খুলনা

সীমান্তে ৬ জনকে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:৫৪ পিএম

সীমান্তে ৬ জনকে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অন্তত ৬ জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর অপচেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক সজাগ দৃষ্টি ও কঠোর প্রতিরোধে তাদের সেই পুশইন চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যায়।

শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার সামন্তা সীমান্তে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন: চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

ঝিনাইদহ-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, ‘শনিবার ভোর প্রায় ৫টার দিকে বিএসএফ সামন্তা সীমান্ত দিয়ে ৬ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন।’

তিনি জানান, ‘বিষয়টি বিজিবির টহল দলের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুশইনের চেষ্টা প্রতিহত করে। বর্তমানে ওই ৬ জন ভারতীয় ভূখণ্ডে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৩০ গজ ভেতরে অবস্থান করছেন।’

ঘটনাটি জানার পরপরই বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিএসএফকে প্রতিবাদ জানানো ও বিষয়টি অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম ও সার্বিক নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App