×

বিনোদন

পদ স্থগিতের পর যা বললেন ডিপজল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৪, ০৭:২২ পিএম

পদ স্থগিতের পর যা বললেন ডিপজল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (২০২৪-২৬) নির্বাচন নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। সাধারণ সম্পাদক পদে হারের পর নির্বাচনে অনিয়মের অভিযোগ করে আদালতে রিট দায়ের করেছেন তিনি।

নিপুণের রিটের পরিপ্রেক্ষিতে সমিতির সাধারণ সম্পাদক পদটিতে স্থগিতাদেশ দিয়েছেন আদালত। ফলে আপাতত ডিপজল এ পদে দায়িত্ব পালন করতে পারবেন না। একই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (২০ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্টের আদেশের পর মনোয়ার হোসেন ডিপজল বলেন, আমি বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল। হাইকোর্ট যেহেতু রায় দিয়েছেন এখানে কিছু বলার নাই। তবে বিষয়টি নিয়ে আমাদের কমিটির সঙ্গে আলোচনা করে দুই-এক দিনের মধ্যে আমরা চেম্বার জজ আদালতে যাব।

তিনি আরও বলেন, এর পেছনে অবশ্যই বড় কোনো শক্তি আছে। যেহেতু দেশের বাইরে থেকে নিপুণ এসব করছে, সেহেতু বুঝতে হবে তার পেছনের হাত লম্বা। সোহেল রানা ভাইসহ বেশ কয়েকজন সিনিয়র শিল্পীর সঙ্গে আমাদের কথা হয়েছে। তারাও বিষয়টি নিয়ে বিরক্ত। এ দুই বছরে যে নোংরামি হয়েছে, এর আগে এমন নজির নেই। বাংলাদেশের ফিল্মের মানুষ এমনটা করতে পারেন না।

প্রসঙ্গত, নির্বাচনের ফল ঘোষণার পর ফুলের মালা দিয়ে নতুন কমিটিকে বরণ করে নিয়েছিলেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। এক মাস পর এ কমিটি বাতিল চাওয়ার পেছনে বড় শক্তি আছে বলে মনে করেন ডিপজল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ

আত্মঘাতী বোমা হামলা, পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত

আত্মঘাতী বোমা হামলা, পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App