×

বিনোদন

মারা গেছেন বরেণ্য সংগীতশিল্পী উষা উত্থুপের স্বামী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ০৫:১২ পিএম

মারা গেছেন বরেণ্য সংগীতশিল্পী উষা উত্থুপের স্বামী

ঊষা উত্থুপ ও জনি চাকো

ভারতের বরেণ্য সংগীতশিল্পী ঊষা উত্থুপের স্বামী জনি চাকো উত্থুপ মারা গেছেন। সোমবার (৮ জুলাই) কলকাতায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৮ বছর।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার সকালেও ঊষা এবং তার স্বামী জনি একসঙ্গে বসে চা খেয়েছিলেন। একসঙ্গে কিছুক্ষণ টিভিও দেখেন তারা। এরপরই আচমকা হৃদরোগে আক্রান্ত হন। সেই সময় অফিসে ছিলেন ঊষা উত্থুপ। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে জনিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

জনি চাকোর শারীরিক কোনো অসুস্থতা ছিল না। প্রতি দিন সকালে একসঙ্গে বসে চা খেতেন এই দম্পতি। গতকালও তার ব্যতিক্রম হয়নি। তারপরই সব শেষ। পেশাজীবনে চাকো ‘টি এস্টেট’র কর্মী ছিলেন।

ঊষা ও জনির পরিবারের অধিকাংশ সদস্য বসবাস করেন দক্ষিণ ভারতে। মঙ্গলবার সকালে তাদের কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে। বিকালে কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

জনি চাকো ঊষার দ্বিতীয় স্বামী। প্রথম স্বামী রামুর সঙ্গে বিবাহিত থাকা অবস্থায় ঊষার জীবনে আসেন চাকো। ঊষা তার ভালোবাসার কথা সরাসরি জানান প্রথম স্বামী রামুকে। এরপর নিজের পরিবার, প্রথম স্বামীর পরিবার, সমাজের সব বাধা উপেক্ষা করে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঊষা-জনি চাকো।

প্রসঙ্গত, সংগীতশিল্পী ঊষা উত্থুপকে আবিষ্কার করেন পরিচালক দেব আনন্দ। ১৯৭১ সালে ‘হরে রাম হরে কৃষ্ণা’ সিনেমায় গান গাওয়ার সুযোগ করে দেন। এরপর অসংখ্য বলিউড সিনেমার গানে প্লেব্যাক করেছেন ঊষা। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন পদ্মশ্রী (২০১১), পদ্মবিভূষণ (২০২৪), ফিল্মফেয়ার (২০১১) প্রভৃতি পুরস্কার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শিশু নুহা হত্যা: শনাক্ত হয়নি ঘাতক, বিচারের দাবিতে উত্তাল নোয়াখালী

শিশু নুহা হত্যা: শনাক্ত হয়নি ঘাতক, বিচারের দাবিতে উত্তাল নোয়াখালী

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App