×

বিনোদন

আবারো অর্ণবের ঘরণী এক কলকাতাকন্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ০৫:২৯ পিএম

আবারো অর্ণবের ঘরণী এক কলকাতাকন্যা

অর্ণব ও সুনিধি

আবারো অর্ণবের ঘরণী এক কলকাতাকন্যা
প্রিয়তমার গলায় বিয়ের মালা পরালেন সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। গতকাল ২৮ অক্টোবর কলকাতার সুনিধি নায়েককে বিয়ে করেন তিনি। প্রেমের সম্পর্কে ছিলেন দু’জনে। পরিচয় থেকে প্রেম, অবশেষে বিয়ের পিঁড়িতে বসেন তারা। কলকাতার চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির এক পোস্টের মাধ্যমে নজরে আসে অর্ণবের বিয়ের বিষয়টি। সৃজিত অর্ণব-সুনিধি ও মিথিলার সঙ্গে একটি ছবি দিয়ে লিখেছেন, ‘হারিয়ে গিয়েছো, এইতো জরুরি খবর। অভিনন্দন অর্ণব ও সুনিধি নায়েক।’ সেই পোস্ট শেয়ার করে সুনিধি ক্যাপশনে লিখেছেন, ‘অলরাইট’। এরপর মিথিলার ছোট বোন মিশৌরী রশীদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের আসানসোলে অর্ণব ভাইয়ার রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে। ফ্লাইট চালু না থাকায় আমি যেতে পারলাম না। মিস করলাম। সবাই দোয়া করবেন ভাইয়ার দাম্পত্য জীবনের জন্য।’ এর আগে শায়ান চৌধুরী অর্ণব বিয়ে করেছিলেন ওপার বাংলার সংগীতশিল্পী শাহানা বাজপেয়ীকে। সে বিয়ে ভেঙে যাওয়ার পর শাহানা লন্ডনের এক নাগরিককে বিয়ে করলেও এতদিন ‘ব্যাচেলর’-ই ছিলেন অর্ণব। তার বর্তমান স্ত্রী সুনিধি নায়েক বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সংগীতে স্নাতকোত্তর পড়ছেন। এছাড়া তিনি একজন পেশাদার এসরাজ বাদক। বাজাতে জানেন হিন্দুস্তানী শাস্ত্রীয় সংগীত। গান করেন। মডেলিংয়েও আগ্রহ রয়েছে তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App