×

বিনোদন

রাম চরণের নায়িকা স্নেহা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০১৮, ১২:৫৮ পিএম

রাম চরণের নায়িকা স্নেহা
রাম চরণের নায়িকা স্নেহা
  ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক রাম চরণ। তেলেগু ভাষার অনেক দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। দক্ষিণের প্রথম সারির অধিকাংশ অভিনেত্রী তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। এবার তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন অভিনেত্রী স্নেহা। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বোয়াপাতি শ্রীনু পরিচালিত নাম ঠিক না হওয়া একটি চলচ্চিত্রের শুটিং শুরু করেছেন রাম-স্নেহা। ভারতের হায়দরাবাদে এর শুটিং শুরু হয়েছে। প্রথম লটের প্রথম দিনের শুটিংয়ে অংশ নেন স্নেহা। কয়েকদিন আগে এতে চুক্তিবদ্ধ হন এই অভিনেত্রী। এর মধ্য দিয়ে তিন বছর পর তেলেগু সিনেমায় ফিরছেন তিনি। রাম চরণ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কয়েদি নং ১৫০’। গত বছর ১১ জানুয়ারি এটি মুক্তি পায়। এতে বিশেষ একটি চরিত্রে পর্দায় হাজির হয়েছিলেন তিনি। এছাড়া এ অভিনেতার মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘রাঙ্গাথালাম ১৯৮৫’। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু। এটি পরিচালনা করেছেন সুকুমার। আগামী ৩০ মার্চ সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

ঝালকাঠি পৌরসভা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

জরাজীর্ণ ভবনে ব্যাহত সাংগঠনিক কার্যক্রম

শিবালয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় জরাজীর্ণ ভবনে ব্যাহত সাংগঠনিক কার্যক্রম

পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত

পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App