×

বিনোদন

পরিবর্তনের স্লোগান নিয়ে এবার মঞ্চ নাটকে মোশারফ করিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২০, ১২:০৮ পিএম

পরিবর্তনের স্লোগান নিয়ে এবার মঞ্চ নাটকে মোশারফ করিম

হ্যামলেটের ফিরে আসা নাটকের দৃশ্য

পরিবর্তনের স্লোগান নিয়ে এবার মঞ্চ নাটকে মোশারফ করিম

বাংলা নাটকে যিনি জনপ্রিয়তার শীর্ষে, সেই মোশারফ করিম এবার আসছেন মঞ্চ নাটকে। ‘পরিবর্তন আসুক বাংলা নাটকেও’ এমন স্লোগানকে সামনে রেখে তৈরি করা হয়েছে ‘হ্যামলেটের ফিরে আসা’ মঞ্চ নাটকটি। মোশারফ করিম থাকবেন নাটকটিতে একটি নাট্যদলের প্রধান। দেশের সবচেয়ে বড় নাট্য উৎসবে ‘হ্যামলেট’ নাটকটি মঞ্চস্থ করতে গিয়ে তিনি পড়ে যান বড় ধরনের ঝামেলায়। ঘটতে থাকে নানা রহস্যজনক ঘটনা।

এমন সময় আগমন ঘটে সুমনের (রওনক হাসান)। সুমনের আচরণে তারিক রায়হান যতটা বিস্ময়াভিভূত হয়; ঠিক ততটাই তার প্রতি কৌতূহলী হয়ে ওঠে। এ কৌতূহল তাকে নিয়ে যায় মনস্তাত্ত্বিক এক দ্বান্দ্বিক জগতে। যে জগতে সুমনের উপস্থিতি তাকে নতুন করে ভাবায়।

শুরু হয় মাইন্ড গেম। ঘটতে থাকে নানা রহস্যময় ঘটনা। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। যে গল্পে রেয়েছে সাহিত্যরস, যে গল্প মানুষকে হাসায়, কাঁদায়, ভাবায় এবং কখনো কখনো হয়ে ওঠে কারো কারো জীবনের গল্প।

মোশাররফ করিমের পাশাপাশি নাটকটিতে আছেন রওনক হাসান, শেখ মাহবুবুর রহমান, খায়রুল আলম টিপু, শিকদার মুকিত, রিগ্যান সোহাগ রত্নসহ অনেকে। নাটকটি ১৪ নভেম্বর রাত সাড়ে ৮টায় মাছরাঙা টিভিতে প্রচারিত হবে। রচনা ও পরিচালনা করেছেন আশরাফুজ্জামান। প্রযোজনা করছে ১৯৫২ এন্টারটেইনমেন্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় ৩ জনকে শোকজ

ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় ৩ জনকে শোকজ

আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

দ্য ওয়ালকে শেখ হাসিনা আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

আইজিসিএফের সেমিনার রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App