×

বিনোদন

অবশেষে দেশে ফিরলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ পিএম

অবশেষে দেশে ফিরলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন

বেবী নাজনীন

আট বছর পর দেশে ফিরলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। রবিবার (১০ নভেম্বর) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তিনি। বেলা সাড়ে ১১টার দিকে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জনপ্রিয় এ গায়িকা।

বিমানবন্দরে নেমে গায়িকা বলেন, ‘জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশে শহিদ ছাত্রজনতার আত্মত্যাগে নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে বাংলাদেশ। পতন হয়েছে বাংলাদেশের বুকে জেঁকে বসা জগদ্দল পাথর শেখ হাসিনা সরকারের। দীর্ঘ ১৬ বছর পর বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে বাংলাদেশের মানুষ, কথা বলতে পারছে স্বাধীনভাবে।’

সাংবাদিকরা তার রাজনীতিতে সম্পৃক্ত হওয়া প্রসঙ্গে জানতে চাইলে বেবী নাজনীন বলেন, ‘আমি রাজনীতির সঙ্গেই আছি। মিডিয়াকর্মী হিসেবে আপনাদের সঙ্গেও আছি। কেবল দেশে ফিরেছি। আমার পরিকল্পনার কথা আপনাদের জানাব।’

এ সময় জুলাই আগস্টের আন্দোলনে নিহত সকল শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান বেবী নাজনীন। এছাড়া অন্তর্বর্তী সরকারপ্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আশাবাদী বলে জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App