×

বিনোদন

তিন কোটি টাকারও বেশি দামে বিক্রি হলো জেমস বন্ডের সেই পিস্তল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০, ০১:০৬ পিএম

তিন কোটি টাকারও বেশি দামে  বিক্রি হলো জেমস বন্ডের সেই পিস্তল

জেমস বন্ড চরিত্রে পিস্তল হাতে শন কনারি

তিন কোটি টাকারও বেশি দামে  বিক্রি হলো জেমস বন্ডের সেই পিস্তল

জেমস বন্ড চরিত্রে পিস্তল হাতে শন কনারি

গেল অক্টোবরের ৩১ তারিখ মারা গেছেন বিশ্বখ্যাত জেমস বন্ড চরিত্রে অভিনয় করা জনপ্রিয় হলিউড অভিনেতা শন কনারি। এবার নিলামে উঠেছে শন কনারি’র ব্যবহৃত একটি পিস্তল। আর সেটি তৈরি করেছে দুর্দান্ত এক ইতিহাস। হলিউডের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে পিস্তলটি।

হলিউড রিপোর্টারসহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে খবরটি প্রকাশ হয়েছে। সেখানে বলা হয়েছে, ১৯৬২ সালে মুক্তি পায় ‘ডক্টর নো’ ছবিটি। এখানে বন্ড হিসেবে বাজিমাত করেছেন শন কনারি। সিনেমায় তাকে দেখা যায় আধাস্বয়ংক্রিয় ওয়াল্টার পিপি পিস্তল ব্যবহার করতে।

সেটিই নিলামে উঠার পর তুলকালাম হয়েছে। গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে পিস্তলটি ২ লাখ ৫৬ হাজার ডলারে বিক্রি করা হয়।

জুলিয়েনস অকশন জানিয়েছে, পিস্তলটি নিলামের মধ্য দিয়ে হলিউডের ইতিহাসে আগের বিক্রির সব রেকর্ড ছাড়িয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগকে ‘মাফিয়া লীগ’ বললেন সোহেল তাজ

আওয়ামী লীগকে ‘মাফিয়া লীগ’ বললেন সোহেল তাজ

ঢাকা ওয়াসার নতুন এমডি ড. মনিরুজ্জামান

ঢাকা ওয়াসার নতুন এমডি ড. মনিরুজ্জামান

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এখন ১৮ কোটি, প্রথম কাজে কত পেয়েছিলেন নয়নতারা?

এখন ১৮ কোটি, প্রথম কাজে কত পেয়েছিলেন নয়নতারা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App