×

জামায়াত

তুরস্ক সফর শেষে ঢাকা পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০২:০৩ পিএম

তুরস্ক সফর শেষে ঢাকা পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

ছবি : সংগৃহীত

তুরস্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এ সময় বিমানবন্দরে তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মো. সেলিম উদ্দিন।

গত ৭ অক্টোবর ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন ডা. শফিকুর রহমান। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশের চলমান সংস্কার, ভবিষ্যৎ রাষ্ট্রগঠন এবং বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

তুরস্ক সফরের অংশ হিসেবে গত ৮ অক্টোবর দেশটির পার্লামেন্টের স্পিকার অধ্যাপক ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেন জামায়াত আমির। এ সময় তুরস্ক পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরদিন ৯ অক্টোবর ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

বক্তব্যে ডা. শফিকুর রহমান বাংলাদেশবিষয়ক গবেষণা, নীতিনির্ধারণী সংলাপ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, তুরস্কের জনগণের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শত বছরের ঐতিহ্যে সমৃদ্ধ। ভবিষ্যতে এ সম্পর্ক আরও এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তুরস্কে সম্মেলনে অংশগ্রহণ শেষে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করেন জামায়াত আমির। এরপর রোববার সকালে তিনি দেশে ফেরেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App