×

বিনোদন

নতুন পেশায় চিত্রনায়ক জায়েদ খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ পিএম

নতুন পেশায় চিত্রনায়ক জায়েদ খান

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। ছবি: সংগৃহীত

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। জানা গেছে, জুলাই-আগস্টে আন্দোলনের আগে থেকেই তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে বাংলাদেশে সরকার পতনের পর নিজ দেশে ফেরার ইচ্ছা থাকার পরও সেটি আর হয়ে উঠেনি এ নায়কের।

এরপর থেকে যুক্তরাষ্ট্রেই সময় কাটাচ্ছেন জায়েদ খান। শুরুর দিকে কয়েকটি শোয়ে পারফর্ম করেছেন। বেশ ভালোই দিন কাটাচ্ছিলেন। এরইমধ্যে নতুন খবর জানালেন জায়েদ খান। নতুন পেশায় যুক্ত হয়েছেন তিনি এমনটাই জানিয়েছেন নায়ক নিজেই।

নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য় যোগ দিয়েছেন জায়েদ খান। সংবাদমাধ্যমটির ভিউজ্যুয়ালের একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে। বিষয়টি সংবাদমাধ্যমকে নিজেই জানিয়েছেন এ তারকা।

আরো পড়ুন: বুবলীর সঙ্গে যুদ্ধ, ৯ মাস পর মুখ খুললেন পরীমণি

জায়েদ খান বলেন, বিদেশের মাটিতে থেকে দেশের জন্য কাজ করছে ঠিকানা। প্রতিষ্ঠানটির সঙ্গে জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাইও জড়িত। তিনিও কাজ করছেন। তাদের সঙ্গে কাজের সুযোগ পাচ্ছি, এটি আমার জন্য আনন্দের।

তিনি আরো বলেন, দর্শকরা আমাকে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখতে পাবেন পর্দায়। এ নিয়ে আমিও অনেক এক্সাইটেড, একইসঙ্গে আবার কিছুটা নার্ভাসও। কেননা, দর্শকরা আমাকে কীভাবে গ্রহণ করবে, সেটি দেখার জন্য অপেক্ষায় আছি।

এদিকে জুলাই-আগস্টে দেশে শিক্ষার্থী ও সাধারণ জনগণের হওয়া আন্দোলনে নিহত হয়েছেন অনেকে। আন্দোলনের একপর্যায়ে সরকার পতন হয়। আর তারপর জায়েদ খানের বিরুদ্ধে মামলা হয়। এ কারণে এখনই দেশে আসা নিরাপদ মনে করছেন না তিনি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন এ অভিনেতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স

রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স

মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৬ এমপি

মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৬ এমপি

বাংলাদেশের সম্ভাব্য সামরিক জোটে যোগদান নিয়ে ভারতের বার্তা

বাংলাদেশের সম্ভাব্য সামরিক জোটে যোগদান নিয়ে ভারতের বার্তা

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App