×

বিনোদন

আমেরিকায় পাড়ি জমালেন সাইমন, পেশা বদলাচ্ছেন অভিনেতা?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:৩৭ পিএম

আমেরিকায় পাড়ি জমালেন সাইমন, পেশা বদলাচ্ছেন অভিনেতা?

ছবি: সংগৃহীত

ক্রান্তিকাল চলছে ঢালিউডে। আজকাল যেন প্রকট আকার ধারণ করেছে। শুটিং না থাকায় বেকার সময় কাটাচ্ছেন অভিনয়শিল্পীরা, অনেকে পড়েছেন অর্থনৈতিক সংকটে। সংকট কাটিয়ে উঠতে অনেক শিল্পীই বিকল্প পেশার কথা ভাবছেন।

এ নিয়ে গেল বছরের সেপ্টেম্বরে ফেসবুকে লাইভে এসে কথা বলেছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক। তিনি বলেছিলেন, ‘পরিচালকের মাধ্যমে আমরা শিল্পীরা কাজ করি। বর্তমান সময়ে সেই পরিচালকেরাই ক্রাইসিসে আছেন। তারা সিনেমা পরিচালনা ছাড়া অন্য কিছুতে সম্পৃক্ত নন। এখন সিনেমা না হওয়ায় তারা বেকার হয়ে পড়েছেন। আর কাজ না করলে সংসার চলবে কীভাবে?’

আরো পড়ুন: রণবীর-দীপিকার মধুর রসায়ন, অনুরাগীদের প্রশংসা

এরপর বলেছিলেন, ‘পরিচালকদের মতো শিল্পীরাও অন্য পেশার সঙ্গে যুক্ত না। আমিও অন্য পেশায় জড়িত নই। কিছুদিন আগে থেকে চেষ্টা করছিলাম অন্য কিছুতে জড়িত হওয়ার। তবে এখনও পেরে উঠিনি। আমার মূল পেশা চলচ্চিত্র। আমিসহ অসংখ্য শিল্পীর পরিবার চলে সিনেমার আয়ের মাধ্যমে। বর্তমান প্রেক্ষাপটে আমিসহ অনেক শিল্পীর অর্থনৈতিক অবস্থা ভালো না।’

আরো পড়ুন: সাইফ আলি খানের ওপর হামলা চালানো যুবক বাংলাদেশি : মুম্বাই পুলিশ

এবার ফেসবুকে ফের হতাশা প্রকাশ করলেন সাইমন। তিনি লিখলেন, ‘আমার চলচিত্রের নায়ক, নায়িকা, সম্মানিত পরিচালক ভাই-বন্ধু ও আমার ভালোবাসার কলাকুশলীবৃন্দ- সত্যি করে বলেন তো, সর্বশেষ কবে শুটিং করেছিলেন? কেমন আছেন সবাই?

এরপর লিখেছেন, ‘শিল্প আছে, নাকি বেঁচে থাকাই শিল্প হয়ে গেছে? আমারটা বলি। আমি শেষ শুটিং করেছিলাম ৩ আগস্ট ২০২৪। নিজের দেশ, পরিবার, কর্মক্ষেত্র সব ছেড়ে আমেরিকায় আমি আসলে ভালো নেই। এটা আমার জন্য বেঁচে থাকাই শিল্পের মতো হয়ে গেছে। সবাইকে মিস করি খুব।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App