×

বিনোদন

বিয়ের তিন মাসেই মা হলেন অভিনেত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৭ এএম

বিয়ের তিন মাসেই মা হলেন অভিনেত্রী

অভিনেত্রী রূপসা চ্যাটার্জি। ছবি : সংগৃহীত

বিয়ের তিন মাস পেরোতেই মা হলেন ওপার বাংলার অভিনেত্রী রূপসা চ্যাটার্জি। বিয়ের এক মাসের মাথায় অন্তঃসত্বার খবর প্রকাশ করে রীতিমতো কটাক্ষের মুখেও পড়েছিলেন তিনি। এবার তবে সুখবরই দিলেন।

সম্প্রতি সন্তানের জন্ম দিয়েছেন রূপসা। শুক্রবার জানালেন সেই সুখবর। গত বছর অক্টোবরে বিয়ে করেছিলেন তিনি। অর্থাৎ বিয়ের তিন মাসের মাথায় সন্তানের মা হলেন অভিনেত্রী।

অভিনেত্রী ভারতীয় গণমাধ্যমে বলেন, গত ২৬শে জানুয়ারি আমি সন্তানের জন্ম দিয়েছি। এখন বাড়ি ফিরে এসেছি। আমরা দুজনেই পুরোপুরি সুস্থ। সকলে আর্শীবাদ করবেন।

আরো পড়ুন : অগস্ত্যর সঙ্গে প্রেমের গুঞ্জন, সুহানার প্রশংসায় পঞ্চমুখ বচ্চন পরিবার

এদিকে সামাজিক মাধ্যমে পরিবারের নবাগত সদস্যকে নিয়ে কিছু আদূরে মুহূর্তও ভাগ করে নেন রূপসা ও তার স্বামী সায়নদীপ। ছবিতে দেখা গেছে মায়ের আঙুল ধরে রয়েছে একরত্তি। আর ক্যাপশনে লেখা- ‘বিলম্বিত প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা এবং সেইসঙ্গে নিজেকেও বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা।’

তবে পুত্রসন্তান না কন্যাসন্তান, সেটা অবশ্য পোস্টে উল্লেখ করেননি তারা। কারণ দিন কয়েক আগেই সাক্ষভক্ষণের অনুষ্ঠানে ‘ছেলে না মেয়ে হবে’ পারিবারিক সদস্যদের নিয়ে ভোট চ্যালেঞ্জ করে কটাক্ষের শিকার হতে হয়েছিল দম্পতিকে। সেই কারণেই সম্ভবত সন্তানের লিঙ্গ প্রকাশ্যে আনেনি রূপসা-সায়নদীপ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App