×

বিনোদন

২৪ বছর বয়সী কোরিয়ান অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৪ পিএম

২৪ বছর বয়সী কোরিয়ান অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

ছবি: সংগৃহীত

কোরিয়ান অভিনেত্রী কিম সে-রন (২৪) রহস্যজনকভাবে মারা গেছেন। দেশটির পুলিশ তার বাসা থেকে মরদেহ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয় এবং তদন্ত চলছে।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার কিম সে-রনের এক বন্ধু প্রথমে ফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কোনো সাড়া না পেয়ে বন্ধুটি পরিবারের সদস্যদের খবর দেন। এরপর বিকেলে তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।

কিম সে-রন সোশ্যাল মিডিয়ায়ও বেশ কিছুদিন ধরে অনুপস্থিত ছিলেন। ইনস্টাগ্রামে তার শেষ পোস্টটি ছিল জানুয়ারি মাসে। এরপর থেকে তিনি আর তেমন সক্রিয় ছিলেন না।

২০০৯ সালে ‘আ ব্র্যান্ড নিউ লাইফ’ ছবির মাধ্যমে কিম সে-রন চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। ২০১০ সালে ‘দ্য ম্যান ফ্রম নোহোয়ার’ ছবিতে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছিলেন। এছাড়া ‘দ্য নেবারস’ এবং ‘হাই! স্কুল-লাভ অন’ এর মতো জনপ্রিয় প্রোজেক্টে অভিনয় করেছিলেন তিনি।

২০২২ সালে একটি বিতর্কিত ঘটনায় তার ক্যারিয়ারে বড় ধাক্কা লাগে। তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ ওঠে এবং এই ঘটনার জেরে তাকে বড় অঙ্কের জরিমানা গুনতে হয়।

২০২৩ সালের এপ্রিলে তিনি অভিনয়ে ফিরে আসার চেষ্টা করেন, কিন্তু অসুস্থতার কারণে সেই প্রচেষ্টা সফল হয়নি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুগদায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

মুগদায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম

ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন মরক্কোর হাকিমি

ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন মরক্কোর হাকিমি

ফিফার পাওয়ার র‌্যাংকিংয়ে শীর্ষে মেসি-রেজাইয়ান-কর্নেলিয়াস

ফিফার পাওয়ার র‌্যাংকিংয়ে শীর্ষে মেসি-রেজাইয়ান-কর্নেলিয়াস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App