×

বিনোদন

রণবীর-দীপিকার বিয়ে এ বছরই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০১৮, ০১:২৩ পিএম

রণবীর-দীপিকার বিয়ে এ বছরই
বলিউডের জনপ্রিয় জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। কয়েকদিন আগে এই জুটির বাগদানের গুঞ্জন ওঠে। এরপর থেকেই ভক্তদের মনে প্রশ্ন, তবে কি বিরাট কোহলি ও আনুশকা শর্মার পথে এগুচ্ছেন এ জুটি? এদিকে চলতি বছর রণবীর-দীপিকার বিয়ের সম্ভবনা কতটুকু তা জানতে একজন জ্যোতিষীর শরণাপন্ন হয় ভারতীয় একটি সংবাদমাধ্যম। জ্যোতিষীর মতে, চলতি বছরই বিয়ে হতে পারে এ জুটির। তবে এজন্য রয়েছে একটি শর্ত। জ্যোতিষী জানান, যদি রণবীর-দীপিকার সম্পর্ক আগামী আগস্ট পর্যন্ত টিকে থাকে তবে ২০১৮ সালের শেষে অথবা আগামী বছরের প্রথমে সাত পাকে বাঁধা পড়তে পারেন তারা। রাম লীলা সিনেমার সেটে রণবীর-দীপিকার প্রেমের সম্পর্ক শুরু। এরপর প্রায়ই বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায় তাদের। বিদেশ ভ্রমণেও যান তারা। যদিও প্রেমের সম্পর্কের বিষয়টি অস্বীকার করে আসছেন তারা। এছাড়া বেশ কয়েকবার তাদের বাগদান ও বিয়ের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তা গুঞ্জনই থেকে যায়। এদিকে ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে পদ্মাবত সিনেমাটি। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এ সিনেমায় আলাউদ্দিন খিলজি চরিত্রে অভিনয় করছেন রণবীর অন্যদিকে রানি পদ্মিনির ভূমিকায় অভিনয় করছেন দীপিকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেড়েছে মূল্যস্ফীতি, কমেছে আয়

বেড়েছে মূল্যস্ফীতি, কমেছে আয়

সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

আবরারের আত্মদান জাতিকে আগ্রাসনবিরোধী প্রতিরোধে জাগিয়েছে

রিজভী আবরারের আত্মদান জাতিকে আগ্রাসনবিরোধী প্রতিরোধে জাগিয়েছে

সরকারকে যে তথ্য দিল গোয়েন্দারা

সরকারকে যে তথ্য দিল গোয়েন্দারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App