×

বিনোদন

কান উৎসবে মুগ্ধতা ছড়ালেন আলিয়া ভাট

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০১:৪০ পিএম

কান উৎসবে মুগ্ধতা ছড়ালেন আলিয়া ভাট

ছবি: সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্রের প্রাণকেন্দ্র 'কান চলচ্চিত্র' উৎসবের ২০২৬ আসরে দ্বিতীয়বারের মতো রেড কার্পেটে হেঁটে মুগ্ধতা ছড়িয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। উৎসবের ফাঁকে ভারতীয় সিনেমার বক্স অফিস নিয়ে তার সাহসী মন্তব্য এখন আলোচনার কেন্দ্রে।

উৎসবের উদ্বোধনী দিনে আলিয়া একটি হালকা গোলাপি (ব্লাশ পিঙ্ক) রঙের স্ট্র্যাপলেস গাউন পরে হাজির হন। ফরাসি সৈকতের নীল জলরাশি আর রোদেলা আবহাওয়ায় আলিয়ার এই প্যাস্টেল লুক যেন আভিজাত্য ও স্নিগ্ধতার এক মেলবন্ধন ঘটিয়েছে।

তার এই সাজের বিশেষত্ব ছিল ১৯৫০-এর দশকের অনুপ্রেরণায় তৈরি পোশাক এবং হাতে আঁকা সূক্ষ্ম কারুকাজ, যা ফরাসি উপকূলের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। ছিমছাম মেকআপ আর ঢেউখেলানো চুলে আলিয়াকে অনেকটা রূপকথার রাজকন্যার মতো লাগছিল।

উৎসবের ফাঁকে এক সাক্ষাৎকারে আলিয়া বর্তমান সময়ের সিনেমার সাফল্য নিয়ে কথা বলেন।

তিনি প্রশ্ন তোলেন, কেন বক্স অফিসের বড় সাফল্যগুলো এখনো শুধু পুরুষদের কেন্দ্র করে বিচার করা হয়। আলিয়া বলেন, বিশ্বজুড়ে ‘বার্বি’ বা ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’র মতো সিনেমাগুলো নারীদের কারণেই বিশাল হিট হয়েছে। কিন্তু ভারতে যখন বক্স অফিস নিয়ে কথা হয়, তখন বলা হয় যে সিনেমা হলের ৭৫ শতাংশ দর্শকই পুরুষ। এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসা উচিত।

আলিয়া মনে করেন, গণমানুষের সিনেমা মানেই শুধু পুরুষদের পছন্দ নয়। নারীরাও যে বড় সংখ্যায় সিনেমা হলে যান এবং ছবিকে সফল করে তোলেন, বক্স অফিসের হিসেবে সেই গুরুত্ব থাকা প্রয়োজন।

সূত্র : গালফ নিউজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ ৩ জন আটক

শাহজালাল বিমানবন্দরে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ ৩ জন আটক

শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

চরফ্যাশনের বনাঞ্চলে ফাঁদ পেতে হরিণ শিকার, বিভিন্ন ঘাট দিয়ে পাচার

চরফ্যাশনের বনাঞ্চলে ফাঁদ পেতে হরিণ শিকার, বিভিন্ন ঘাট দিয়ে পাচার

সহিংসতার সংস্কৃতি, মবের রাজনীতি: গণতন্ত্রের ভবিষ্যৎ কোথায়?

সহিংসতার সংস্কৃতি, মবের রাজনীতি: গণতন্ত্রের ভবিষ্যৎ কোথায়?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App