×

বিনোদন

১১ বছর ধরে শরীরে রোগ নিয়ে ঘুরছেন দিলজিৎ!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৫:৩১ পিএম

১১ বছর ধরে শরীরে রোগ নিয়ে ঘুরছেন দিলজিৎ!

ফাইল ছবি

গায়ক ও নায়ক দিলজিৎ দোসাঞ্জ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা। কিন্তু, দিলজিৎকে নাকি ব্যাগে করে ওষুধের বাক্স নিয়ে ঘুরতে হয়। কারণ, ২০১৫ সাল থেকে শরীরে রোগ নিয়ে ঘুরছেন তিনি। কষ্টও হয়। কিন্তু, এখন এই রোগের সঙ্গে নাকি মানিয়ে নিয়েছেন দিলজিৎ।

শরীরে পিত্তথলিতে ১১ সেন্টিমিটারের একটি পাথর রয়েছে তার। চিকিৎসক অস্ত্রোপচারের পরামর্শ দিলেও দীর্ঘ ১১ বছর পাথরটি শরীরে বয়ে বেড়াচ্ছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৫ সালে পিত্তথলিতে ১১ সেন্টিমিটারের একটি পাথর ধরা পড়ে দিলজিতের। পিত্তথলিতে এমন সমস্যা যন্ত্রণার। দীর্ঘ সময় এটি শরীরে থাকলে ইনফেকশন সহ নানা জটিলতা দেখা দিতে পারে। তাই চিকিৎসক ও কাছের মানুষরা গায়ককে অস্ত্রোপচারের কথা বলেন। যদিও এতে রাজি হননি দিলজিৎ।

এ প্রসঙ্গে গায়ক বলেন, আমাকে সকলেই বলেছিলেন অস্ত্রোপচার করিয়ে নিতে। কিন্তু পিত্তথলিতে পাথরের জন্য আমার কোনও সমস্যা হচ্ছে না। তাই শুধু শুধু কেন অস্ত্রোপচার করাবো?

দিলজিৎ আরো বলেন, আমার বিশ্বাস, ওই জিনিসটা চলে গিয়েছে। কিন্তু তার পরও নিজের সুবিধার্থে ওষুধটা সঙ্গে নিয়ে ঘুরি। যদিও ব্যবহার করতে হয় না। আমি আমার পরিবারকে বলিনি, বন্ধুদের বলিনি, কাউকেই বলিনি —এটা গোপনই ছিল যা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম।

শৈশবে দারিদ্র দেখে বড় হয়েছেন দিলজিৎ। তাই ক্যারিয়ারে নেশার মতো অর্থ উপার্জন করেন। অকারণে টাকা খরচ করেন না। যদিও বর্তমানে অর্থকে অশান্তির মূল বলেই মনে করেন। গায়কের মতে, টাকা ক্ষমতা এনে দেয়। সব কিছুই আসলে অর্থকে ঘিরে। কিন্তু কখনও কখনও এটি হয়ে দাঁড়ায় অশান্তির মূল।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার মুক্তি পেলেন ককরোচের অভিজিৎসহ ৩ শীর্ষ নেতা

এবার মুক্তি পেলেন ককরোচের অভিজিৎসহ ৩ শীর্ষ নেতা

ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দিল্লিতে আটক ৩ হাজার বিক্ষোভকারী মুক্ত

দিল্লিতে আটক ৩ হাজার বিক্ষোভকারী মুক্ত

বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার

বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App