রাজধানীতে আজ দুই মেগা কনসার্ট, থাকছে জনপ্রিয় সব ব্যান্ড
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১১:২৮ এএম
ছবি: সংগৃহীত
রাজধানীতে ছুটির দিনকে ঘিরে আজ বুধবার (৫ আগস্ট) থাকছে দুটি বড় উন্মুক্ত কনসার্টের আয়োজন। সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া অ্যাভিনিউ— এই দুই ভেন্যুতেই সংগীতপ্রেমীদের জন্য অনুষ্ঠিত হবে বিশেষ আয়োজন।
জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের যৌথ সহায়তায় সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। দুপুর ১টা থেকে দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে এবং বিকেল ৩টায় শুরু হবে মূল পরিবেশনা।
আরো পড়ুন: শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?
সবার জন্য সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত এই কনসার্টে উদ্বোধনী পরিবেশনা করবে রে-রে ব্যান্ড। এরপর একে একে মঞ্চ মাতাবে অ্যাশেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে ও মাইলস। আয়োজনের সমাপনী পরিবেশনায় থাকবে দেশের কিংবদন্তি হেভি মেটাল ব্যান্ড ওয়ারফেইজ।
